খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ‘অপকর্মের অভিযোগে’ যুব মহিলা লীগের ৩ নেত্রীকে বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ
দিনাজপুরে ‘অপকর্মের অভিযোগে’ যুব মহিলা লীগের ৩ নেত্রীকে বহিষ্কার

দিনাজপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের তিন নেত্রীকে অপকর্মের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

রোববার দিনাজপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) উপধারা মোতাবেক তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত ওই তিন নেত্রী হলেন- দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকি, বিরামপুর উপজেলা পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবা।

এ ব্যাপারে দিনাজপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা জানান, উল্লিখিত তিন নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। এ অভিযোগগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমেই ওই তিন নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

তবে এ ব্যাপারে সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবলী আক্তার পিংকি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে গত ২০১৯ সালের ৮ অক্টোবর আমি রাজনীতি থেকে অব্যাহতি গ্রহণ করি। তার পর থেকে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি।

কিন্তু গত ১৫ মার্চ যুব মহিলা লীগ দিনাজপুর শাখার সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা স্বাক্ষরিত একটি অব্যাহতিপত্র পাই। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ দেখতে পাই। অব্যাহতিপত্রে উল্লেখ না থাকলেও সংবাদমাধ্যমে যুব মহিলা লীগ দিনাজপুর শাখার সভাপতি ছবি সিনহার দেয়া বক্তব্যে বলা হয়েছে- বিভিন্ন অপকর্মের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেহেতু আমি আগেই পদত্যাগ করেছি, সেহেতু আমাকে বহিষ্কারের কোনো সুযোগ নেই। তার পরও তাদের বহিষ্কারের চিঠি নিয়ে বলতে চাই, তা হলো যে, আমাকে বহিষ্কার করা হয়েছে নিয়মবহির্ভূত ও গঠনতন্ত্র পরিপন্থী।

তিনি বলেন, কাউকে বহিষ্কারের আগে কারণ দর্শানো নোটিশ করার কথা। কিন্তু আমাকে কোনো কারণ দর্শানো নোটিশ দেয়া হয়নি। এমনকি আমি যে সংগঠন থেকে পদত্যাগ করেছি, তা বারবার জানতে চাওয়ার পরও তা গ্রহণ বা বাতিল করা হয়েছিল কিনা, তাও জানানো হয়নি। উপরন্ত সংবাদমাধ্যমে বলা হয়েছে– আমাকে অপকর্মের অভিযোগে বহিষ্কার করা হয়েছে, যা আমার সফলতা, অর্জন ও পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে। তিনি এ ঘটনার জন্য সাংগঠনিক ও প্রশাসনিক তদন্ত দাবি করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…