খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাট্যকলাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অন্তর্ভুক্ত করা সময়ে দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ
নাট্যকলাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অন্তর্ভুক্ত করা সময়ে দাবি

মোহাম্মদ আলী : দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে প্রতি বছর প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পাশ করছেন। নাট্যকলার শিক্ষার্থীরা একটা ঘোরের মধ্যে তাদের জীবনের মূল্যবান সময়কে ব্যয় করে যখন দেখে পেশাগত জীবন অন্ধকার তখন তাদের জীবনের রঙিন স্বপ্ন হতাশায় নিমজ্জিত হতে থাকে।

কেউ কেউ নতুনভাবে পুনরায় পরিশ্রম করে নিজেদের পেশা নির্ধারণ করছেন আবার কেউ কেউ শুরু করছেন চাকরির পড়াশোনা।সৌভাগ্যবান তারা; যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে পারছেন। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা থাকছেন চরম হতাশার মধ্যে, পারিবারিক ও সামাজিক বঞ্চনার মধ্যে।

এর সমাধান খুঁজেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ফল পারফর্মেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। ‘প্রাতিষ্ঠানিক নাট্য শিক্ষার্থীদের পেশাগত জীবন : সংকট ও সম্ভাবনা, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধে তুলে ধরা হয়েছে নাট্যকলা থেকে শিক্ষা জীবন শেষ করা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র ও এর জন্য করণীয়। সম্প্রতি চট্টগ্রামে বেসরকারি সংস্থা ‘উৎস’ আয়োজিত একটি সেমিনারে প্রবন্ধটি পাঠ করা হয়।

এ প্রবন্ধে বলা হয়েছে, নাট্যকলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের পেশাগত ক্ষেত্র হতে পারে চার ধরনের সেক্টরে। যথা: সরকারি ক্ষেত্র, কর্পোরেট ক্ষেত্র, প্রায়োগিক নাট্যক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্র।

সরকারি ক্ষেত্রে প্রথমত নাট্যকলা বিষয়কে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (বিপিএসসি)-এ জরুরীভিত্তিতে অন্তর্ভুক্ত করা আবশ্যক। বিশেষত: বিসিএস শিক্ষা ক্যাডারে নাট্যকলার বিষয় কোড অন্তর্ভুক্তকরণ এখন সময়ের দাবি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক সংশ্লিষ্ট কার্যক্রমে (পদে) নাট্যকলার প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া জরুরী, জেলা শিল্পকলা একডেমিতে কালচারাল অফিসার অবশ্যই পারফর্মিং আটর্সে ডিগ্রিধারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া আবশ্যক।

বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় যাদুঘর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে বিষয় সংশ্লিষ্ট কার্যক্রমে (পদে) নাট্যকলা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

জরুরী ভিত্তিতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে কালচারাল অফিসার থাকবে, থাকবে নাটকের আলাদা উইংস। আর সেখানে নিয়োগের জন্য প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার্থীদেরকে গুরুত্ব দেওয়া খুবই দরকার।

এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চারুকলা ও সঙ্গীতের পাশাপাশি নাট্যকলা বিষয়কে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ক প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া একান্ত প্রয়োজন। সরকার প্রজ্ঞাপন দিয়ে প্রতিটি সরকারি, বেসরকারি (প্রতিষ্ঠান) অফিসে একজন করে কালচারাল অফিসার নিয়োগ দিতে পারে।

বাংলাদেশে কর্পোরেট সেক্টর বর্তমানে অন্যতম একটি ক্ষেত্র। বর্তমানে প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার্থীরা নাট্যবিষয়ক কর্পোরেট সেক্টর খুব সহজেই পেশা হিসেবে নিতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফী, ডিজাইন (পোশাক, ফ্যাশন, রূপসজ্জা, সেট, লাইট), ইলেক্ট্রনিক্স (টেলিভিশন, বেতার, ফিল্ম) অ্যান্ড প্রিন্ট মিডিয়া প্রভৃতি। আর এর জন্য প্রয়োজন নাট্যকলার সিলেবাস/কারিকুলাম যুগোপযোগী করা।

বর্তমানে নাট্যশিক্ষার্থীদের সর্ববৃহৎ কর্মক্ষেত্র হতে পারে প্রায়োগিক নাট্যকলা। যেমন: শিক্ষায় নাটক, থিয়েটার ফর থেরাপি, উন্নয়ন নাট্য এবং অন্যান্য সমসাময়িক প্রায়োগিক নাট্য। এই সেক্টরে কর্ম করে জীবীকা নির্বাহ করলে নাট্যশিক্ষার্থীদের কারো নিকট মুখাপেক্ষী হতে হবে না।

বর্তমান সময়ে সারাবিশ্বে দিনদিন মানসিক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তার বিপরীতে ২৫০ জন মনোরোগ বিশেষজ্ঞ এবং ৬০ জন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী রয়েছে। অর্থাৎ এই বিপুল সংখ্যক রোগীর এত কম সংখ্যক বিশেষজ্ঞ কখনোই পূর্ণ সেবা দিতে পারবেন না। এক্ষেত্রে নাট্যদার্শনিক জেকব লিভি মরিনো উদ্ভাবিত ‘থিয়েটার ফর থেরাপি’-টিএফটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রাতিষ্ঠানিক নাট্যক্ষিার্থীরা প্রতিষ্ঠানে টিএফটি পদ্ধতি আয়ত্ব করে মনোসামাজিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। ফলে সৃষ্টি হবে প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার্থীদের পেশাদারী কর্মক্ষেত্র।

উন্নয়নশীল দেশে তথা বাংলাদেশে যেকোনো ইতিবাচক পরিবর্তনে উন্নয়ন নাট্য (টিএফডি- থিয়েটার ফর ডেভেলপমেন্ট)-এর ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধ, দূর্ণীতি প্রশমন, চোরাকারবারী নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস তৈরি, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যাভ্যাস তৈরি, সামাজিক সচেতনতা সৃষ্টি প্রভৃতি কার্যক্রমে চলমান প্রক্রিয়া হিসেবে টিএফডি যথোপযুক্ত ভূমিকা রাখতে সক্ষম। আর এধরনের কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে বেসরকারি উন্নয়ন সংস্থা, রাষ্ট্রীয়সহ যেকোনো প্রতিষ্ঠান। তারা প্রকল্পের মাধ্যমে উন্নয়ন নাট্য কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। তবে বর্তমানে দিনদিন উন্নয়ন নাট্য কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে। এখানে নাট্যশিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে এনজিওসহ সরকারি, বেসরকারি পৃষ্ঠপোষকতায় উন্নয়ন নাট্য কার্যক্রম চালিয়ে যেতে হবে।

প্রবন্ধ থেকে জানা যায়, বাংলাদেশে নাট্যাচার্য সেলিম আল দীন এবং নাট্যশিক্ষক ড. আফসার আহমদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬Ñ১৯৮৭ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক (সম্মান) শ্রেণিতে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে। যদিও ১৯৮৬-১৯৮৭ শিক্ষাবর্ষের পূর্বেই উক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নাটকের কোর্স পড়ানো হতো। তার পূর্বে অধ্যাপক জিয়া হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ১৯৬৯ খ্রিষ্টাব্দে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি বাংলা বিষয়ের একটি অংশ হিসেবে নাট্যকলার তত্ত্বগত বিষয়াবলি পড়াতেন। তার প্রচেষ্টায় পরবর্তীতে চারুকলা বিভাগে নাট্যকলা বিষয় অন্তর্ভুক্ত হয়। ১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষে নাট্যকলা শাখায় প্রথম স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয় এবং তা চলমান থাকে ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষ পর্যন্ত। অতঃপর ২০০৯ খ্রিষ্টাব্দে স্বতন্ত্রভাবে নাট্যকলা বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে উক্ত বিভাগে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ-এর প্রচেষ্টায় নাট্যকলা ও সঙ্গীত বিভাগে নাট্যকলা বিষয়ে ১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষে প্রথম দুই বছর মেয়াদী স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। তার পূর্বে ১৯৮৯ খ্রিষ্টাব্দ থেকে কলা অনুষদে সহায়ক কোর্স হিসেবে নাট্যকলা পড়ানো হতো। অতঃপর ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) চালু করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০০ খ্রিষ্টাব্দে প্রফেসর সফিকুন্নবী সামাদী একাডেমিক নাট্যব্যক্তিত্ব ফরহাদ জামান পলাশকে নিয়ে নাট্যকলা ও সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠা করেন। নাট্যকলা শাখায় স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয় ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে। অতঃপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে প্রথম ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে চালু করা হয় নাট্যকলা বিভাগ।

নাট্যকলা সংশ্লিষ্ট বিভাগসমূহে স্নাতক (সম্মান) চালু হওয়ার পর প্রতি শিক্ষাবর্ষে নিয়মিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্বে প্রথম বছর স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হয়েছিল (প্রায়) ১২ জন শিক্ষার্থী এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি করা হয়েছে ৪৫ জন শিক্ষার্থীকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল (প্রায়) ১৫টি। বর্তমানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে আসন সংখ্যা হয়েছে (প্রায়) ৪০টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষে নাট্যকলা বিভাগে আসন সংখ্যা ছিল (প্রায়) ১০টি। বর্তমানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ভর্তি করা হয় (প্রায়) ২৩ জন শিক্ষার্থীকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০০-২০০১ শিক্ষাবর্ষে নাট্যকলা শাখায় ১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয় এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে নাট্যকলা বিভাগে ভর্তি করা হয় ২৮ জনকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে আসন ছিল ৪০টি এবং বর্তমানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি করা হয়েছে ২৮ জন শিক্ষার্থীকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ৩০টি এবং বর্তমানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এসে হয়েছে ৪০টি।

লেখক: সাংবাদিক ও সংস্কৃতিকর্মী
মোবাইল : ০১৫৫৮-৪৫৭০৪১.
তারিখ: চট্টগ্রাম:২১-০৩-২০২০

Feb2

এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

প্রথমার্ধে এক গোল হজম করলেও তা শোধ করতে পারেনি মিশর। কিন্তু দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডকে হতাশ করে একে একে ৩ গোল দিয়ে ম্যাচ জিতে নিয়েছে মোহাম্মদ সালাহরা। আসরের প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ড্র করা মিশর এবার পেলো জয়ের দেখা। চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের দেখা পেলো মিশর।

এর আগে, ১৯৩৪, ১৯৯০, ২০১৮ বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলেও কোনো জয়ের দেখা পায়নি। ২০২৬ সালে এসে পেলো প্রথম জয়ের দেখা।

সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে যায় মিশর। পরে তিনটি গোলই মিশর করে দ্বিতিয়ার্ধে। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন ফিন সারম্যান। পরে দ্বিতীয়ার্ধে মিশরের মোহাম্মদ জিকো, মোহাম্মদ সালাহ এবং ডেভিড ত্রেজেগে করেন গোল।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিলো নিউজিল্যান্ড। সেই আক্রমণের অংশ হিসেবেই ১৫ মিনিটে গোল করে কিউইদের এগিয়ে নেন ফিন সারম্যান। মাইকেল পেইন দারুণ একটি কর্নার কিক নেন। বক্সের ভেতরে লাফিয়ে উঠে হেডে গোল করেন সারম্যান। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

৫৮ মিনিটে ডান দিক থেকে বক্সে বল পেয়ে মোহামেদ হানি চমৎকার একটি ক্রস ভাসিয়ে দেন। বক্সের মাঝখানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জিকো হেডে বল জালে জড়িয়ে দেন। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। নিখুঁত ক্রস আর দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে সমতা ফেরায় মিশর।

এরপর বক্সের ডান প্রান্তে বল পেয়ে জিকোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেন সালাহ। এতে বক্সের ভেতরে শট নেওয়ার সুযোগ তৈরি হয়, আর তিনি কোনো ভুল না করে নিচের বাঁ কোণে বল জড়িয়ে দেন ৬৭ মিনিটে।

৮২ মিনিটে আরও একটি গোল করে মিশর হেড থেকেই।এই গোলে সহায়তা করেন সালাহ। দারুণ ক্রাস করেন ডান দিক থেকে বদলি নামা ত্রেজেগে মাত্র নিজের তৃতীয় টাচেই হেড করে বল জালে জড়িয়ে দেন।

চেষ্টা করলেও কোনো গোল আর করতে পারেনি কিউইরা। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার মিশরের কাছে এগিয়ে গিয়েও হারলো ৩-১ গোলে। আর বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করা মিশর ম্যাচটি জিতলো ৩-১ ব্যবধানে।

‘জি’ গ্রুপে মিশরের পরবর্তী প্রতিপক্ষ ইরান। ম্যাচটি আগামী ২৭ জুন। একই দিন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। কিন্তু এরপরও দমে যায়নি তারা। বিশ্বমঞ্চে নিজেদের প্রথমবার মেলে ধরা আফ্রিকার দেশ কেপ ভার্দে দেখাল লড়াকু ফুটবলের আসল রূপ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়েকেও আটকে দিল তারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’র রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই জমে উঠেছিল লড়াই। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া ফ্রি-কিক উরুগুয়ের জাল কাঁপালে রূপকথার শুরু হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পায় তারা।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণাত্মক ধার বজায় রাখলেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ আর ফাটল ধরতে দেয়নি। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে হেলিও ভারেলার করা গোল স্তব্ধ করে দেন লা সেলেস্তেদের। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-২ সমতা ধরে রেখে মাঠ ছাড়ে দুদল।

প্রথম ম্যাচে ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষে এই ড্র কেপ ভার্দেকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখল। অন্যদিকে, সৌদি আরবের পর কেপ ভার্দের সাথেও পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ পর্বে টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে উঠল উরুগুয়ের জন্য।

এই ড্রয়ের পর দুদলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে, তিনে কেপ ভার্দে। এদিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান স্পেনের। আর তলানিতে আছে সৌদি আরব।

বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এসেছে ইরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ১০ জনের বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ০-০ ব্যবধানে শেষ হওয়ায় দুই দলই মূল্যবান ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট এবং বেশি গোল করার সুবাদে বেলজিয়ামকে দুই নম্বরে নামিয়ে গ্রুপের শীর্ষস্থানটি দখল করেছে ইরান।

মাঠের শক্তিতে বেলজিয়াম যোজন যোজন এগিয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ফুটবলবিশ্ব দেখল এক চরম নাটকীয় ম্যাচ। প্রথমার্ধে ইরানের গোল বাতিল আর দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের লাল কার্ডের ধাক্কা- সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা।

ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম নাটকীয়তার জন্ম হয়। বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিখুঁত অফসাইড কলে কপাল পোড়ে ইরানের। অল্পের জন্য অফসাইড হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

১-০ লিড পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ইরানের দিকে আরও হেলে পড়ে বেলজিয়াম শিবিরে লাল কার্ডের আঘাতে। ম্যাচের ৭০তম মিনিটে ইরানের একটি বিপজ্জনক কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ফাউল করে বসেন বেলজিয়ান ডিফেন্ডার। এর আগেই হলুদ কার্ড থাকায় রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

১০ জনের বেলজিয়ামকে পেয়ে শেষ ২০ মিনিট আক্রমণের ধার বাড়ায় ইরান। তবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার দারুণ কিছু সেভের কারণে ডেডলক ভাঙা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে বেলজিয়ামের সমানতালেই টিকে রইল লড়াকু ইরান।