শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ২:৫৪ দুপুর
শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Feb2
Feb2