ঠাকুরগাঁওয়ে দুই লক্ষাধিক টাকা গ্রহনকারীর সহযোগিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কোলনীতে স্থানীয় ইউপি সদস্যের হয়ে বিভিন্ন কাজের কথা বলে ২ লক্ষাধিক টাকা গ্রহনকারী সহযোগিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও মেম্বার জামাল হোসেনের নামে লিখিত অভিযোগ দিতে বলেন তিনি।
জানা গেছে, জগন্নাথপুর ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন তার সহযোগি মোফাজ্জল হোসেনকে দিয়ে বিভিন্ন কাজ ও সুবিধার কথা বলে এলাকার মানুষজনের নিকট প্রায় ২ লক্ষাধিক টাকা গ্রহন করেন।
সোমবার ভুক্তভোগীরা মোফাজ্জল হোসেনকে আটক করে। এ সময় তারা তার কাছে জমা দেওয়া টাকা দাবি করে বিষয়টি থানা পুলিশ ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মোবাইল কোর্টে সোপর্দ করে।
উল্লেখ্য, রোববার জগন্নাথপুর ইউনিয়নে পুরাতন সহসাধ্রিক লোকের কার্ড বাতিল হলে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় বঞ্চিতরা।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে চেয়ারম্যানের নতুন তালিকা পর্যালোচনা করে ভুল পেয়ে পুরাতন তালিকা বহালের নির্দেশ প্রদান করে চাল বিতরণ করেন। এ অবস্থায় নতুন তালিকাভুক্ত সহস্রাধিক মানুষ সেই সাথে টাকা গ্রহন করায় চেয়ারম্যান ও মেম্বারগণ বিপাকে পরেন।


আপনার মতামত লিখুন