খুঁজুন
, ,

লক্ষ্মীপুরে বন্ধ নেই ইটভাটা :রাত দিন চলছে ইট উৎপাদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 31 March, 2020, 11:44 pm
লক্ষ্মীপুরে বন্ধ নেই ইটভাটা :রাত দিন চলছে ইট উৎপাদন

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামণ রোধে যখন সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। বন্ধ রাখা হয়েছে সকল ধরনের কার্যক্রম। একই সাথে শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও রয়েছে। ঠিক তখনি প্রশাসনের এ নির্দেশনা মানছে না লক্ষ্মীপুরের ইটভাটাগুলো। স্বাভাবিক সময়ের মতই শ্রমিকদের সমাগম সৃষ্টি করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব ভাটায় ইট পোড়ানোর কাজ চলছে। এতে করোনা সংক্রামনের ঝুঁকিতে রয়েছে শ্রমিকরা। এজন্য প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলে দায়ী করছেন স্থানীয়রা।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও গত (২৫মার্চ) বুধবার জেলা প্রশাাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। একই সাথে সকল ভাটা শ্রমিকদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়। অথচ প্রশাসনের এ নির্দেশনার কর্ণপাত করছেন না ইটভাটার মালিকরা। ঋণগ্রস্থ শ্রমিকদের চাপ সৃষ্টি করে চালাচ্ছেন ইটভাটার কার্যক্রম।

জেলার সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের এমজে ব্রিক্স, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সাগর ব্রিক্স, একতা ব্রিক্স, আরবিএম বিক্স, জেবিএম ব্রিক্স ও কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাতেমা ব্রিক্স ও ইসলামগঞ্জ বাজার এলাকার দুটি বিক্সসহ জেলার রামগঞ্জ, রায়পুর, রামগতিসহ ৫টি উপজেলার বিভিন্ন স্থানে এ নির্দেশনা অমান্য করে শ্রমিকদের সমাগম করে চালানো হচ্ছে ইটভাটা।

সরেজমিনে কয়েকটি ইটভাটা ঘুরে দেখা যায়, ইটভাটার মালিকরা গেইট বন্ধ করে দিয়ে ভাটার ভেতর শ্রমিকদের দিয়ে ইট পোড়ানো হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক শ্রমিকের সমাগম করে চালানো হয় ইট তৈরির কাজ। সেখানে শ্রমিকদের মাঝে শারীরিক দূরত্ব ও নিরাপত্তা মাক্স বা স্যানেটাইজার ব্যবস্থা নেই।

আরবিএস বিক্স ইটভাটায় সাংবাদিকের উপস্থিতি দেখে দৌড়ে পালাচ্ছিল সজিব নামে ১০ বছর বয়সী এক শিশু শ্রমিক। জানতে চাইলে সে বলে, অগ্রিম মজুরি বিক্রি করেছে সে। ভাটায় ইট উল্টোনোর কাজ করে মজুরি পরিষদ করছে সে। কাজ না করলে মালিক মারধর করবে।

স্থানীয়রা জানান, অধিক লাভের আশায় প্রশাসনের নিষেধাজ্ঞা মানছেন না ইটভাটার মালিকরা। ইট তৈরির কাজে আগেই ৬ মাসের অগ্রিম শ্রম কিনে নেন ভাটা মালিকরা। এজন্য মালিকদের কাছে জিম্মি শ্রমিকরাও। শ্রমিকদের টাকা ফেরত দেয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক কাজ আদায় করে নেন তারা। এদের মধ্যে শিশুশ্রমিকও লক্ষণীয়। ইট তৈরির কাজে তাদের নিরাপত্তা মাস্ক কিংবা স্যানেটাইজার কোন সচেতনাতামূলক সামগ্রী দেয়া হয় না। এতে সংক্রামক তাদের পরিবারের মাঝেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয়ে প্রশাাসন উদাসিন বলে জানান স্থানীয়রা।

ইটভাটা শ্রমিক সফিক মাঝি, রহমান গাজী জানান, ৬ মাসের জন্য ভাটা মালিকের কাছে বিক্রি হয়েছেন তারা। কাজ না করলে অগ্রিম টাকা ফেরত দিতে হবে। এতে মারধরসহ নির্যাতিত হতে হয় তাদের। এতেগুলো টাকা ফেরত দেয়ার সামর্থ নেই। তাছাড়া করোনা সম্পর্কে তাদের মালিক পক্ষ থেকেও কোন কিছু বলা হয়নি। তাই পেটের দায়ে কাজ করেন তারা।

আরবিএম বিক্স ইটভাটা মালিক আবদুর রহমানসহ তিনজন মালিক জানান, সরকারের নির্দেশনা থাকলেও বন্ধ করা সম্ভব নয়। এতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। এখন কাজ বন্ধ রাখলে ক্ষতির সম্মখিন হতে হবে। শ্রমিকদের নিরাপত্তা সামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা ইটভাটায় ছড়াবে না।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা বন্ধ রাখার নির্দেশনার বিষয়ে জানেন না খোদ কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। তিনি বলেন, করোনা প্রভাবে ইটভাটা বন্ধ রাখার বিষয়ে সঠিক ভাবে বলা নেই। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠগুলো বন্ধের নির্দেশনা রয়েছে। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা পরিষদে নোটিশ পাঠানোর বিষয় জানানোর পর তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ইটভাটা বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনের নিতিমালা মেনে চলবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।