খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

না জেনে-বুঝে পিপিই ব্যবহার বিপদ ডেকে আনে,সতর্ক হউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৯:৫৭ পূর্বাহ্ণ
না জেনে-বুঝে পিপিই ব্যবহার বিপদ ডেকে আনে,সতর্ক হউন

২৪ ঘণ্টা ডট নিউজ। হাসান ফেরদৌস, অতিথি প্রতিবেদক : কোভিড-১৯’র সংক্রামন থেকে বাঁচতে অনেকে পিপিই PPE গায়ে দিয়ে রাস্তায় বা বাইরে চলাফেরা করছেন। সঠিক ব্যবহার না জেনে PPE ব্যবহার ফ্যাশনে পরিনত হয়েছে।

কিন্তু এতে কতটুকু নিরাপদ? প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবার পর থেকে আমরা নতুন করে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) সঙ্গে পরিচিত হচ্ছি।

শুধুমাত্র করোনা রোগীর অথবা রোগের উপসর্গ যার আছে, তার সংস্পর্শে আসার ঠিক আগ মুহূর্তে এই পিপিইর পুরো সেট (গ্লাভস, গাউন, মাস্ক, গগলস ইত্যাদি) পরতে হবে। ব্যবহারের পরপরই এটি বিশেষ ডিসপোজাল বিনে ফেলে দিতে হবে।

প্রতিটি সেট পিপিই একবার ব্যবহার করার জন্য।
একজন রোগীর কাছে যদি দুইবার যান, তবে সেক্ষেত্রে দুই সেট পিপিই ব্যবহার করতে হবে। পিপিই পরে এদিক-সেদিক ঘোরাফেরা করা যাবে না, তাহলে পিপিইর মাধ্যমেই ভাইরাসের বিস্তার ঘটবে নিশ্চিন্তে!

সাধারণভাবে ফুল পিপিই গায়ে জড়িয়ে অফিসে যাওয়া-আসা করা মেডিকেল পিপিইর উদ্দেশ্য নয়। একটি মাস্ক বা গ্লাভস দুইবার ব্যবহার করাও বারণ। সাধারণ গার্মেন্টসের কাপড় দিয়ে বানানো পিপিইও যথার্থ পিপিই নয়।

পিপিইর কোনো অংশ কখন পরতে হবে, তার জন্য প্রশিক্ষণও দরকার। না জেনে-বুঝে পিপিইর ব্যবহার বিপদ ডেকে আনে। শনাক্ত রোগী বা উপসর্গ আছে- এমন কেউ আশেপাশে না থাকলে হাত ধোয়া ও দূরত্ব বজায় রাখাই যথেষ্ট।

পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহারের সঠিক পদ্ধতি :

# পিপিই কখনোই হাসপাতালের বাইরে নেয়া যাবে না।

# পিপিই দিয়ে শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে।

# একজন ডাক্তার ডিউটি করার সময় অন্যদের নজর রাখা উচিত যেন অসতর্কতায় কোনো লিকেজ তৈরি না হয়।

# দুইজন একত্রে পিপিই পরবেন। এক্ষেত্রে একজন অপরজনের উপর নজর রাখতে পারবেন।

# করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ডাক্তারকে খুবই সতর্কভাবে সাধারণ রোগীর কাছে যেতে হবে নয়তো সংক্রমিত হওয়ার ভয় থাকে।

# পিপিই খোলার সময় খুব সাবধানে খুলে সেটি ঢাকনা দেয়া নির্দিষ্ট বিনে রাখুন।

# পিপিই খোলার সঙ্গে সঙ্গে গোসল করে নতুন কাপড় পরুন।

# চিকিৎসকরা জানিয়েছেন PPE গায়ে লাগিয়ে কিছু খাওয়াও নিরাপদ নয়। একবার পরার পর এগুলি ডিসপোজাল করতে হবে। আমাদের অধিকাংশ হাসপাতালে এসির ব্যবস্থা নেই। ফলে প্রচন্ড গরমে এই PPE কতক্ষণ গায়ে রাখা যাবে?

এখন দেখা যায়, এই পিপিই গায়ে দিয়ে অনেকে রাস্তায় বের হচ্ছেন, হাঁটছেন, অফিস করছেন, টেলিভিশনে লাইভ করছেন। তারা হয়ত ভাবছেন, কোভিড সংক্রামন মুক্ত থাকছেন, আসলে এতে আরো বিপদ বাড়তে পারে!

PPE শুধু চিকিৎসকের জন্য, যারা কোভিড-১৯ এ সংক্রামিতদের চিকিৎসা করছেন। স্বাস্থ্য দফতর এবং WHOর নির্দেশনা মেনে চললেই সংক্রামন এড়ানো সম্ভব। তাই PPE ব্যবহারে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন।

২৪ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…