করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, আক্রান্ত ৪১
২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭। এছাড়া নতুন করে আরও ৪১ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, করোনায় মারা ৫ জনের মধ্যে চারজন পুরুষ আর একজন নারী রয়েছেন।
এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকায় শনাক্ত হয়েছেন, ১৫ জন নারায়ণগঞ্জে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
এর আগে গতকাল সোমবার করোনায় ৩ জনের মৃত্যু ও ৩৫ জনের আক্রান্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর।


আপনার মতামত লিখুন