খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে গুটিকয়েক চেয়ারম্যান জনগণের পাশে অন্যদের খবর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে গুটিকয়েক চেয়ারম্যান জনগণের পাশে অন্যদের খবর নেই

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি::::লক্ষ্মীপুর জেলায় ৫৮ টি ইউনিয়নের মধ্যে প্রায় ১৮ জন চেয়ারম্যান করোনা সচেতনতায় শুরু থেকে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। অন্যদের খবর নেই তারা কি ঘুমিয়ে আছেন না পালিয়ে গেছেন না মারা গেছেন কেউ তাদের দেখতে পাচ্ছেনা। তারা আগে গাছে গাছে পোস্টার-ফেস্টুন লাগিয়ে নেতাদের আস্ফালন করতে সক্রিয় ছিলেন কিন্তু এখন তারা মাঠে-ময়দানে কোথাও নেই এমনকি পরিষদেও বসেন না। ৩ টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৪ টি পৌরসভার মেয়র, কাউন্সিলদের অধিকাংশ গাছাড়া ভাব নিয়ে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে ।

এদেরমধ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, সদরের উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি ও রায়পুরের ভাইস চেয়ারম্যান এ বি এম মারুফ বিন জাকারিয়া করোনা থেকে জনগণকে রক্ষা করতে শুরু থেকেই হাট-বাজার, মাঠ-ঘাট, বাসা-বাড়িতে প্রচার-প্রচারণা করছেন। তারা সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের বাড়ি বাড়ি চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছেন।

লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটওয়ারী, উত্তর হামছাদির চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, লাহারকান্দির চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটওয়ারী, চন্দ্রগঞ্জের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, তেওয়ারীগঞ্জের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু, কমলনগর উপজেলার তোরাবগঞ্জের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, রামগতির বড়খেরির চেয়ারম্যান হাসান মাকছুদ মিজানসহ ১৮ জন শুরু থেকেই করোনা প্রতিরোধে কাজ করছেন।

রায়পুরে ১০ জনসহ রামগঞ্জ, সদর, রামগতি ও কমলনগরের মোট ৪০ জন ইউপি চেয়ারম্যানরা রহস্যজনক ভূমিকায় রয়েছে। নিয়ম রক্ষার কাজ করে দায় সারছেন তারা। করোনা রোধে প্রচার-প্রচারণাও চালানো হয়নি অনেক ইউনিয়নে। এদিকে সচেতনতার অভাব ও ত্রাণ সহায়তা না পেয়ে হাট-বাজার, রাস্তাঘাটে জনসমাগম বাড়তে শুরু করেছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও পুনরায় জনসমাগম আর আড্ডায় বসে মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ স্থানীয় একটি গোয়েন্দা সংস্থার লক্ষ্মীপুরে কর্মরত একজন সিনিয়র কর্মকর্তা জানান, তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিরা এখন জনগনকে সতর্ক করে সাহসী ভূমিকা রাখার কথা। কিন্তু তারা গা ছাড়া মনোভাব নিয়ে করোনা সংকটে শুরু থেকে রহস্যজনক ভূমিকায় আছে। উচ্চ পর্যায়ের নির্দেশে ওইসব জনপ্রতিনিধিদের তালিকা হচ্ছে। ইতোমধ্যে তাদের কার কি ভূমিকা ছিল, তা নিয়ে প্রতিবেদন হয়েছে। সার্বক্ষনিক গুরুত্ব দিয়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষন চলছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…