খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে হাটহাজারীতে মীর হেলালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১:২৯ অপরাহ্ণ
মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে হাটহাজারীতে মীর হেলালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

চলমান করোনা মহামারীর কারণে গত ২৩শে মার্চ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সহযোগিতায় ও তত্ত্বাবধানে হাটহাজারী পৌরসভা, সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ড, হাটহাজারীর মির্জাপুর, মেখল, চিকনদন্ডী, নাঙ্গলমোড়া, ফতেপুর, শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা, ধলই, গুমানমর্দন সহ বিভিন্ন ইউনিয়নে জীবণুনাশক স্প্রে করা হয়, খ্যাদ সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের হেল্পলাইন সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

ব্যারিস্টার মীর হেলালের পক্ষে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের ১ এবং ২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী সরকারি নির্দেশনা অনুযায়ী আজ সারাদেশের মানুষ ঘরবন্দী। এ অবস্থায় করুণ দুর্দশা অভাবঅনটনে দিনকাটাচ্ছে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো।

ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় এলাকার নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেন, রাজনীতি জনগণের জন্যই।মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে আমরা রাজনীতি করি। হাটহাজারীবাসীর সুখ দুঃখে আমার পরিবার সেই শুরু থেকেই অদ্যবদি জনগণের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন এই দুর্যোগে যেন আমরা আমাদের এলাকার জনগণের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় গত ২৩শে মার্চ থেকে আমাদের পক্ষ থেকে হাটহাজারীতে উপজেলা ও হাটহাজারী পৌরসভা, সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডে কিছু নিত্য প্রয়োজনীয় খ্যাদ,ঔষধ, গ্লাভস, স্যানিটাইজার, সাবান বিতরন কার্যক্রম শুরু করেছি এবং ইন শা আল্লাহ তা অব্যাহত থাকবে ।

তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আপামর জনগনকে টেলি স্বাস্থ্য সেবা দেয়ার জন্য গঠন করেছে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত টেলি মেডিক্যাল টিম। আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের মোবাইল নাম্বার সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা মূলক লিফলেট ও বিতরণ করছি। খাদ্য সামগ্রীর পাশাপাশি আমরা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, সাবান এবং কিছু নিত্য প্রয়োজনীয় ঔষধ ও সরবরাহ করছি আমরা।বিভিন্ন উপাসনালয়ে দেশ ও দেশের মানুষের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমাদের তরুণ নেতৃবৃন্দের একাগ্রতা উৎসাহ এবং কর্মউদ্দীপনা দেখে আমরা সকলেই আশান্বিত।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইন শা আল্লাহ আমরা এই দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবেন বলেন মনে করেন এই বিএনপি নেতা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…