অন্তঃসত্ত্বা মা ও তার শিশুকন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১২:২৬ দুপুর
অন্তঃসত্ত্বা মা ও তার শিশুকন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে ৭ মাসের অন্তঃসত্ত্বা ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের পৌর এলাকার ভাল্লুককান্দী এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতরা হলেন, ৭ মাসের অন্তঃসত্ত্বা মা লাকী বেগম (২২) এবং তার চার বছরের শিশুকণ্যা আলিফা।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জোড়াখুনের তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে অন্ত:সত্বা মা লাকী বেগম ও তার চার বছরের শিশুকণ্যা আলিফাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। তবে এ ঘটনায় এখনো কাউকে সনাক্ত বা গ্রেফতার করা হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের তদন্ত চলছে।

Feb2
Feb2