ব্যক্তি এক চাকুরি দুই প্রতিষ্ঠানে, গ্রেফতার প্রধান শিক্ষক
আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৪৩)। তিনি একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার ইউনিয়ন পরিষদের সচিবও। যা সম্পূর্ণ সরকারি চাকুরীর ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন।
সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। তবে সরকারি এই নিয়মনীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে চট্টগ্রামের দুই উপজেলায় এমন অনিয়ম করে আসছেন। রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন নানা অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে হাতে নাতে প্রমাণও পায় দুর্ণীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।
অবশেষে একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকুরী করার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। (দুদক মামলা নং-৩(১০)১৯)। এ মামলায় রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।
দুদক ২-’র উপ সহকারি পরিচালক মু. জাফের সাদেক শিবলী গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন