আমিরাতে করোনায় আক্রান্ত ৩৩১,মৃত্যু ২
আরব আমিরাত প্রতিনিধি : আরবী পএিকা খালিছ টাইমসের মাধ্যমে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে গত ২ দিনে ৪০ হাজার টেস্ট করা হয়েছে এবং ৩৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত ও ২ জন মৃত্যুবরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৯৯০ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৬৯ জন।


আপনার মতামত লিখুন