খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে প্রত্যন্ত জনপদে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৫:২১ অপরাহ্ণ
ত্রাণ নিয়ে প্রত্যন্ত জনপদে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী

ত্রাণ নিয়ে প্রত্যন্ত জনপদে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি॥ দেশে সরকারিভাবে করোনা সতর্কতা জারির প্রথম থেকেই স্বেচ্ছাসেবী তরুণদের সাথে সম্মিলিতভাবে মাঠে নামেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

গত মার্চ মাসের শেষ সপ্তাহে সারাদেশে যান চলাচল ও গণকর্মস্থল সীমিত করার আদেশ জারি হলে জেলার অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েন।

সেসময়ে পার্বত্য মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দের মাধ্যমে ৫০ লক্ষ টাকা দিয়ে ১০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এরমধ্যে দেশে করেনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় পূর্নমাত্রায় লকডাউন কার্যকর করায় প্রত্যন্ত এলাকার শ্রমজীবি-দরিদ্র ও নিম্নবিত্তদের অবস্থা অনর্ণনীয় হয়ে উঠেছে। এই অবস্থায় তিনি পরিষদের নিজস্ব অর্থায়নে আরো ৫০ লক্ষ টাকার ত্রাণ কার্যক্রম হাতে নেন।

মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা জানান, ত্রাণ কার্যক্রমের ফলে দুর্গম ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় তা এখনো সীমিত। তাই সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম হওয়া বাঞ্চনীয়।

জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক ও পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু জানান, জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা মহোদয়ের নির্দেশনায় গত সোমবার খাগড়াছড়ি জেলা পরিষদ জেলার আরো ১০ হাজার পরিবারকে ত্রাণ প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জেলা আওয়ামীলীগের করোনা সহায়তা তহবিল-এ পরিষদের চেয়ারম্যান ও ১৪ জন সদস্যদের এক মাসের সম্মানির সমুদয় অর্থ চেকের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী’র হাতে দেয়া হয়েছে।

গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম জানান, জেলা পরিষদের পক্ষ থেকে চলমান ত্রাণ কার্যক্রমের ফলে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি অভাবী মানুষের মুখে হাসি ফুটেছে।

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, অর্থনৈতিকভাবে আমাদের জেলা খুবই পিছিয়েপড়া একটি জনপদ। কর্মসংস্থানের সুযোগ সীমিত। বেশিরভাগ মানুষ দিনে আনে দিনে খাওয়ার। এসব মানুষ ছাড়াও অনেকে আছেন লোকলজ্জায় অভাবের কথা প্রকাশে অনিচ্ছুক। এই দুই শ্রেনির মানুষকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি সহায়তা করতে।

তিনি দাবি করেন, জেলার কোন মানুষকেই খাদ্যাভাবে কষ্ট পেতে হবেনা। আমরা যথাসম্ভব প্রচার এড়িয়ে গোপনেই ত্রাণ কার্যক্রম চালাচ্ছি। কারণ, মানুষের দু:খ-কষ্ট নিয়ে আত্মপ্রচার করার সময় এটি নয়। তাই যে কেউ আমি ও পরিষদ সদস্যদের কাছে দু:খদশার কথা জানাতে পারবেন।

 

Feb2

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জ্বালানি সক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্পষ্ট। নিজস্ব শোধনাগার না থাকায় অপরিশোধিত তেল থাকা সত্ত্বেও বিদেশ থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জ্বালানি সংকট নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।