করোনা/ মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩৯ হাজার ছাড়িয়েছে |২৪ ঘণ্টায় ১৮৯১
২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না লাশের সারি।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিউইয়র্ক এর অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৯১ জনের প্রাণহানী ঘটেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ১৪ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ২৮৫ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্যন্ত ইউরোপজুড়ে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ছাড়িয়ে গেছে ২৩ লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার জন।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন