লক্ষীছড়িতে ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির লক্ষীছড়িতে করোনা মোকেবেলায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
উপজেলার ময়ুরখীল ইউনিয়নের ৬নং ইউপি সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ৭ কেজি করে। এছাড়া আলু,তেলসহ ভোগ্য পণ্য দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। জনপ্রতি দেয়া হয়েছে মাত্র আধা কেজি আলু। এছাড়া হতদরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছলদের মাঝে ত্রাণ বিতরণের অভিযোগ করেছে স্থানীয়রা।
ময়ুরখীলের ৬নং ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করে বলেন,‘ ১০কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও দিয়েছে সাত কেজি। একদিকে চাল ওজনে কম অপরদিকে এলাকার দুস্থ গরীব পরিবারকে না দিয়ে স্বচ্ছল ও নিজ আত্মীয় স্বজনের মাঝে চাউল বিতরণের অভিযোগও রয়েছে। একই পরিবারের দুই তিনজন ব্যক্তির নামেও চাউল বিতরণের অভিযোগ করেন সুবিধাবঞ্চিত এলাকাবাসী। চাউল দিবে বলে ডেকে এনেও ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেন অসহায় খেটে খাওয়া বাসিন্দারা।
’তারা আরো জানান ,‘ আমাদেরকে ১০ কেজি চাল দেওয়ার কথা পেয়েছি মাত্র ৭ কেজি। অনেকে তাও পায়নি। আলু দিয়েছে মাত্র ৪টা। তালিকায় নাম থাকলেও পরে আমরা ত্রাণ পায়নি। অনেক পরিবারে কয়েকজন করে ত্রাণ সহায়তা পাচ্ছে। ’
ত্রাণ বিতরণের সময় ট্যাগ কর্মকর্তাকে অবহিত করার কথা থাকলেও তিনি তা করেনি অভিযুক্ত ইউপি সদস্য।মূলত ত্রাণ আত্মসাত করার জন্যই তিনি স্থানীয় প্রশাসনকে অবহিত করেনি।
ত্রাণ বিতরণে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, চাল বিতরণের বিষয়ে আমাকে আগে থেকে জানানো হয় নি। ওজনে কম দেয়ার বিষয়টি শুনেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিষয়টি জানিয়েছি। ’
ওজনের কম দেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত ইউপি সদস্য ।
তিনি বলেন,‘যারা চাল পরিমাণ করেছে ভুলটি তাদের। অভিযুক্ত ইউপি সদস্য মো. রেজাউল জানান ‘‘১৫০জনের তালিকা করে ত্রাণ বিতরণ শুরু করেছি। জন প্রতি ৯কেজি করে বিতরণ করার কথা ছিল। আমি বাহিরে থেকে মাস্টাররোলে নামের তালিকা করছিলাম তবে যারা চাউল মেপে বিতরণ করছিল ওরা ভুলে চাউল কম দিয়েছে। ’
এদিকে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার জন্য স্থানীয় সরকার বরাবর লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
লক্ষীছড়ির উপজেলা নির্বাহী কর্মকতা জাহিদ ইকবাল, ‘ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি শুনেছি। বিষয়টি দুঃখজনক এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়ার জন্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হবে।’
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ


আপনার মতামত লিখুন