চন্দনাইশে দশ মাসের শিশু ও বান্দরবানে ৩ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে দশ মাস বয়সী শিশুর করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বান্দরবানের থানচিতে ২ এবং লামায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৪০ গেছে জন।
বান্দরবানের লামার মীরা কোলায় ৩২ বছর বয়সী ১ মহিলা এবং থানছির বড়মদকে ৩৫ বছর বয়সী ১ পুরুষ ও থানছিতে ৩৫ বছর বয়সী ১ পুরুষের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন