খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে সিয়াম সাধনায় করোনা মোকাবেলায় মহান আল্লাহ’র করুণা অবশ্যই বর্ষিত হবে: চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৪:৪০ অপরাহ্ণ
রমজানে সিয়াম সাধনায় করোনা মোকাবেলায় মহান আল্লাহ’র করুণা অবশ্যই বর্ষিত হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিশ্ব মানবতা ও সভ্যতা বিধ্বংসী করোনা ভাইরাস(কোভিড-১৯) কবলিত এই ক্রান্তিকালে পবিত্র রমজান মাস সমাগত। এই বিরূপ পরিস্থিতিতে এবারের মাহে রমজানে ত্যাগ, সংযম ও সিয়াম সাধনার মধ্য দিয়ে করোনা মোকাবেলায় আমাদের উপর মহান আল্লাহ তায়ালার করুণা অবশ্যই বর্ষিত হবে। কারণ তিনি তাঁর সৃষ্টিকে ক্ষমা করবেন, কেননা স্রষ্টা এতোটা কঠোর হতে পারেন না। তিনি তাঁর সৃষ্টিকে ভালবাসেন, ভালবাসা আর মায়া তারই সৃষ্টি। এই আঁধার একদিন কেটে যাবে এবং ইনশাল্লাহ আমরা আবার জীবনের ছন্দে ফিরে আসবো।

তিনি আজ সকালে কালামিয়া বাজারস্থ অনন্ত বিলাস কমিউিনিটি সেন্টারে কুলসুমা ফাউন্ডেশন কর্তৃক ৮শত ৫০ টি অস্বচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, পরিস্থিতি বিবেচনায় আলেম সমাজের পরামর্শক্রমে রমজান মাসে রোজাদারদের তারাবী নামাজ সহ অন্যান্য ধর্মীয় আচার-আচরনের ক্ষেত্রে যে নির্দেশনা আসবে তা অবশ্যই পালন করতে হবে। কেননা করোনা এখন সামাজিক সংক্রমণ। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে তারাবী নামাজ, এবাদত-বন্দেগী ও অন্যান্য ধর্মীয় রীতি-পালন করতে হবে। এতে গুনাহর ভাগী হবার কোন অবকাশ নেই। কারণ নিজের জীবন ও অন্যের জীবন রক্ষা করাটাই সবচেয়ে বড় ধর্মীয় নীতিবোধের পরিচায়ক। তাই সৃষ্টিকর্তা যেহেতু তার সৃষ্টিকে ভালবাসেন সেহেতু সৃষ্টির কোন ক্ষতি চান না।

তিনি মাহে রমজান মাসে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দেয়ায় কলসুমা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে সকলকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে এবং তবেই আমরা জয় করবো একদিন।

এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদ, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক, দেলোয়ার হোসেন, রেজোয়ান মোস্তাক, কাজী মহসীন, আজাদুর রহিম ও আরশাদ আলম উপস্থিত ছিলেন।

আগামীকাল চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে সিটি মেয়রের ব্যবসা প্রতিষ্ঠানের উপহার সামগ্রী প্রদান

আগামীকাল বুধবার চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তাঁর পরিচালিত প্রতিষ্ঠান এম.এইচ.চৌধুরী লিমিটেড ইউনিফেন্ট বশির আহমদ লি. ও মমতাজ শিপিং এজেন্সির পক্ষ থেকে প্রিয়া কমিউিনিটি সেন্টারে খাদ্য সামগ্রী উপহার দিবেন। ১৩ কেজি ওজনের উপহার প্যাকেটে অত্যাবশকীয় খাদ্য সামগ্রী থাকবে।

মেয়রের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মহিউদ্দিন আলী নুর মাঈনু জানিয়েছেন, প্রাথমিকভাবে আগামীকাল ৭৫২ পরিবারে মাঝে এই উপহার সামগ্রী প্রদান করার মধ্য দিয়ে এই কার্যক্রম চলমান থাকবে।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…