খুঁজুন
, ,

সরকারের কোষাগারের টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে:খসরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 27 April, 2020, 6:56 pm
সরকারের কোষাগারের টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে:খসরু

চট্টগ্রামে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজকে কঠিন সময় অতিক্রম করছে। করোনাভাইরাসের কারণে যেখানে দিনে পনর হাজারের অধিক টেস্টিং হওয়ার কথা সেখানে হচ্ছে তিন হাজার মাত্র। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী টেস্টিং কিট দিয়ে সরকারকে সহায়তার জন্য এগিয়ে এসেছে। কিন্তু তাকে সে কাজটি করতে দেওয়া হচ্ছে না। সরকার চিকিৎসকদের পর্যাপ্ত পিপিই দিতে পারে নাই।

তিনি আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রামে বিগত আন্দোলন সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে পিপিই দিয়ে সহায়তা করে যাচ্ছি। বিএনপি’র পক্ষ থেকে সাধারণ মানুষের সহায়তার জন্য ৮৭ হাজার কোটি টাকার একটা অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে ব্যাংক ঋণের মাধ্যমে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। এই ব্যাংক ঋণ দিয়ে সাধারণ মানুষের কোন উপকার হবে না। যারা সরকারের অংশ হিসেবে কাজ করছে তারাই এই ব্যাংক ঋণ পাবে। এই সার্বিক ঋণের মাধ্যমে কোন সমস্যার সমাধান হবে না। এখানে সরকারের টাকা হচ্ছে জনগণের টাকা। সরকারের কোষাগারে যে টাকা আছে সেটা বাংলাদেশের জনগণের টাকা। এই টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষের জীবন মরণ সমস্যা। এই কঠিন সময়ে কে কোন দল করে তা দেখে যদি দেশ চালানো হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা টাস্কফোর্স গঠনের মাধ্যমে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের জন্য বার বার বলে আসছি। কিন্তু সরকার কেন শুনছে না সেটা তাদের ব্যাপার। আমরা সবাইকে নিয়ে একতাবদ্ধ ভাবে থাকতে চাই।

তিনি বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে জাতি এক কঠিন সময় অতিক্রম করছে। দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত ও সর্বস্তরের মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করছে। মানুষের এই দুর্যোগ মুহূর্তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের দুঃখের দিনে সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছে। যারা খেতে পারছে না তাদের সহায়তা করতে বিএনপি এগিয়ে এসেছে। বিএনপি জনগণের আস্থা নিয়ে রাজনীতি করে বিধায় তারা মানুষের এই দুর্যোগে ঘরে বসে থাকতে পারে নাই। আমরা আমাদের সাধ্যমত এটা চালিয়ে যাব। ইতিমধ্যে বিএনপির অঙ্গসংগঠন, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে হেল্প লাইন গঠন, পিপিই বিতরণ, ঔষধ, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করে সহায়তা করে যাচ্ছে। তারেক রহমান এই সহায়তা কার্যক্রম সরাসরি তদারক করছেন। চট্টগ্রামে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে যারা গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ শুরু করেছি। যাতে তারা এই খারাপ সময়ে কিছুটা হলেও স্বস্তি পায়।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু, হামিদুল হক মান্নান চেয়ারম্যান প্রমূখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:11 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’