খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কঠিন মুহূর্তে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া কর্মীরাই আওয়ামীলীগের মূল ভিত্তি-মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৪:৫৩ অপরাহ্ণ
কঠিন মুহূর্তে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া কর্মীরাই আওয়ামীলীগের মূল ভিত্তি-মেয়র

নগরীর ৩৬ নং গোসাইলডেঙ্গা, ৩৭ নং মুনির নগর ও ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের নেতা কর্মীদের মাঝে ভোগ্যপন্য উপহার হিসেবে বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরীর তিন ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহাম্মদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মো. ইলিয়াছ, যুগ্ম আহবায়ক সাইফুল আলম চৌধুরী, আলহাজ্ব মোরশেদ আলী, ৩৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ৩৮ নং ওয়ার্ডের সভাপতি হাজী হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসানসহ সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

এছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের প্রাণ ভোমরা হচ্ছে মাঠ পর্যায়ে নেতা কর্মীরা। দলের কঠিন মুহূর্তে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া এই কর্মীরাই আওয়ামীলীগের মূল ভিত্তি। আমরা দেখেছি দল যখন ক্ষমতায় থাকে তখন এইসব নেতাকর্মীদের আর কেউ খবর রাখে না। কিন্তু আওয়ামীলীগ এমন একটি সংগঠন, যা এর ব্যতিক্রম। আমাদের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে বেছে বেছে নেতা কর্মীদের মূল্যায়ন করে যাচ্ছেন। আমরা তাঁর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। তাই এই দূর্দিনে যে নেতা কর্মীরা অস্বচ্ছল নগরবাসীদের দোরগোড়ায় সরকারি ত্রাণ পৌছে দিচ্ছেন,অথচ তাদের ঘরেও খাদ্যাভাব উঁকি দিচ্ছে। তারা নিজের জন্য না রেখে জনগনের মাঝে বিলি-বন্টন করছেন। আমারা সেই জায়গাটা উপলব্ধি করে নেতাকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের নিবেদিত এই কর্মীরা প্রানোচ্ছল থাকুক। মেয়র বলেন, ইউনিট আওয়ামী লীগের নেতা কর্মীরা সরাসরি এলাকার মানুষের সাথে সম্পৃক্ত, তাই সরকারি ত্রান পৌছে দিতে এবং তালিকায় নাম অন্তুর্ভুক্তি করতে তাদেরই দায়িত্বটা বেশি নিতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এই সংকটময় পরিস্থিতিতে আমাদের জীবন এবং জীবিকা দুটোই গুরুত্বপুর্ণ। তাই সরকার দুটোই যাতে সচল থাকে তার ব্যবস্থা করছেন। এজন্য আমাদের দরকার সমন্বিত উদ্যোগে এই মহামারি মোকাবেলা।

তিনি বলেন, শুধুমাত্র সরকারি সাহায্যের দিকে না তাকিয়ে যার যতটুকু সামর্থ আছে উপার্জনের চাকাকে সচল রাখার ব্রত নিয়ে কাজ করতে হবে। মেযর বলেন পুরো মানবজাতি এখন এক সংকটের মুখোমুখি। সম্ভবত এটি আমাদের দেখা সবচাইতে বড় সংকট। আগামীর এই পৃথিবী কেমন হবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর। আমাদের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিও নির্ভর করছে আমাদের নিজেদের উপর। আমাদেরকেই এই পৃথিবীর দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই দুর্যোগ একসময় থেমে যাবে। মানবজাতি টিকে যাবে। আমাদের অধিকাংশই বেঁচে থাকবো। কিন্তু আমরা বাস করবো এক ভিন্ন পৃথিবীতে। এক নতুন পৃথিবীতে, নতুন অভিজ্ঞতায়। দূর্যোগ পরবর্তী থেকে যাবে আমাদের কর্ম, আমাদের যার যার অবদান। আগামী ইতিহসে আমরা যাতে মানবিক হিসেবে জায়গা করে নিতে পারি সেজন্য আমি সংগঠনের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবতার কাজে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…