খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে সজাগ থাকতে হবে:বক্কর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ
ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে সজাগ থাকতে হবে:বক্কর

ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ প্রথম ভোট চোর দেখেছিল, করোনার এ দূর্যোগে গরীবের জন্য বরাদ্ধকৃত ত্রাণ চোরও দেখেছে এবার। এদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

সোমবার (৪ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ নিজ বাসভবন থেকে করোনায় লকডাউনে থাকা কর্মহীন গরীব আসহায় মানষের জন্য বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী প্রেরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষুধার যন্ত্রনা নিয়ে দরিদ্র অসহায় মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে। জনগণের ত্রাণ লুটপাট করে কাগজে কলমে ত্রাণ দেওয়া হচ্ছে বললেও তার বাস্তব চিত্র ভিন্ন। গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করছে সরকার সে ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্টা গার্মেন্টসহ কলকারখান খুলে দিয়ে শ্রমিকদের জীবনকে চরম ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে এখন কি পরিমাণ যে বাটপারি চলছে তা বলে শেষ করা যাবে না। একদিকে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছে, অপরদিকে সরকার তাদের জীবন ঝুকিতে ফেলছে। ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে ঘোষণা করা হলো সারা দেশ বিপদজনক, আর ২৫/২৬ এপ্রিল সব গার্মেন্ট খুলে দেয়া হলো। তাহলে কেন শুধু শুধু এসব শ্রমিকদের নিয়ে খেলা হচ্ছে। এরা তো দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকবে। অথচ সরকার এ শ্রমিকদের জীবন নিয়ে ছিনি মিনি খেলছে। মালিকরা ঠিকই নিরাপদে অবস্থানে থেকে প্রণোদনা পাচ্ছে। কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাটাইও করা হচ্ছে। বর্তমান দেশের দূর্যোগকালীন সময়ে কে শ্রমিক, কে মালিক, কে ধনী, কে গরিব কোন মানুষ কোন দল করে তা বিবেচনা না করার সময় না। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো সামর্থবান যারা আছে তাদের কর্তব্য। করোনা দূর্যোগের শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত ও দলীয়ভাবে অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে। অপরদিকে তিন বার ভোট চুরি করে ক্ষমতায় আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা সারাদেশে গরীব অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল ডালসহ ত্রাণ সামগ্রী অত্মসাত করছে। তারা কফিনের কাপড় পেলেও সেটা পর্যন্ত চুরি করবে বলে তাদের নেত্রী মন্তব্য করেছেন, সে দলের কাছ থেকে ভাল কিছু জাতি আশা করে না।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন লাতু, সদস্য আলমগীর আলী, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, যুবদল নেতা মো. নওশাদ, কোতোয়ালী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…