সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ-মিমকে সিদ্দিক
ছবি সংগৃহিত
পরিবারের সম্মতি নিয়ে ২০১২ সালের ২৪ মে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। আট বছরের সংসারে তাদের ছয় বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।
সম্প্রতি মিমকে মডেলিং করতে না দেয়ার অভিযোগে সিদ্দিককে ডিভোর্স দেবেন বলে জানান মারিয়া মিম। তবে সিদ্দিকও চান না সংসার ছেড়ে মডেলিং করুক স্ত্রী। এনিয়ে গত তিন মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম। তাদের সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর।
বিচ্ছেদের আগে একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগ। এর আগে সিদ্দিক জানান, কেবল মিডিয়ায় কাজ করতে না দেওয়াতে আলাদা থাকছেন মিম। মিম মিডিয়াতে কাজ করতে চাচ্ছে যে বিষয়টি আমার ভালো লাগে না। সেই কাজটি করতে চাওয়ায় আমাদের মধ্যে সমস্যার তৈরি হয়েছে।
এদিকে সিদ্দিকের এই অভিযোগের বিষয়টি অস্বীকার করে মিম বলেন, শুধু মিডিয়ায় কাজের বিষয় নয়, তার সঙ্গে ঘর ভাঙার শতশত কারণ আছে। যেগুলো এতদিন আমি সহ্য করেছি। যা এখন আর সহ্য করতে পারছি না। এমন অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক।

তবে শেষ পর্যন্ত স্ত্রীকে সংসারে ফিরে আসার আকুতি জানিয়ে সিদ্দিক গণমাধ্যমকে বলেন, মিম তুমি ফিরে এসো। আমাদের একটা সন্তান রয়েছে। দুজন দুদিকে চলে গেলে ছেলেটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ।
এ বিষয়ে সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে। কিন্তু আমার ছেলেটাকে দেখার কেউ নেই। দুজনে যদি কাজে ব্যস্ত থাকি, তবে ছেলেটাকে দেখবে কে? এ ছাড়া সংসার শুরুর সময়েও বলেনি যে সে মডেলিং করবে। এখন হুট করে কার বুদ্ধিতে সে এসব বলছে বুঝতে পারছি না।
স্ত্রী মিম আলাদা থাকছে কেন? এমন প্রশ্নের জবাবে সিদ্দিক বলেন, গত রোজার ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গেছে। এর পর থেকে আমার কাছে ফেরেনি। আকস্মিকভাবে জানাচ্ছে মডেল হতে না দেয়ায় সে আমাকে ডিভোর্স দেবে। তবে আমি ভাবছি আমার ছেলেটার কথায় ভাবছি। তাই মিমকে আকুতি জানিয়ে বলছি ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ।


আপনার মতামত লিখুন