চট্টগ্রামে আরও ১৩ ও ৪ জেলায় ৮ জনের করোনা শনাক্ত
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২২টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
এর মধ্যে চট্টগ্রামে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া রাঙ্গামাটি ৪ জন, নোয়াখালী ২ জন, ফেনী ১জন এবং লক্ষীপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
চট্টগ্রামের ১৩ জনের মধ্যে বিআইটিআইডিতে ১ জন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ১ জন, সীতাকুণ্ড ১ জন, সাতকানিয়া ১ জন, বাঁশখালী ২ জন,হাটহাজারী ১ জন জন,মীরসরাই ১ জন,দামপাড়া পুলিশ লাইন ২ জন এবং কোস্টগার্ড ৩ জন।
সিভিল সার্জন জানান, ১৩ জনের মধ্যে এক রোগীর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভি এসেছে।
আক্রান্তদের বাসা-বাড়ি লকডডাউন ও তাদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করার কাজ চলছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে, আজ বুধবার সিভাসুর নতুন শনাক্ত ১৩ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কক্সবাজার থেকে করোনা পজিটিভ ৫ জন চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন