খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে:বক্কর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২০, ৬:০২ অপরাহ্ণ
করোনা নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে:বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে। শাসকগোষ্ঠী একদিকে ছুটি বাড়াচ্ছে, অন্যদিকে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট ও শপিংমল সবকিছু খুলে দিচ্ছেন। এইটা স্ববিরোধিতা ছাড়া কিছুই নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছে সবকিছু খুলে দিলে দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করবে। আমরাও একই কথা বলে যাচ্ছি। তাহলে কার স্বার্থ রক্ষার্তে জনগণকে বিপদে ফেলে দিচ্ছে সরকার? করোনা মোকাবেলা নিয়ে শুরু থেকেই আমরা সমন্বয়হীনতা লক্ষ্য করছি। এই মহাদূর্যোগ সরকার একা নিয়ন্ত্রণ করতে পারবে না জেনে আমরা প্রথম থেকে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বলে আসছি। কিন্তু এক দলীয় চিন্তা থেকে সরকার সরে আসতে পারছে না। যার কারণে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে।

তিনি আজ বুধবার (৬ মে ) দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালী রোডের নিজ বাসভবন থেকে লকডাউনে কর্মহীন অসহায় মানুষের জন্য বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস মহামারীকে পুঁজি করে সরকার জনগণের জীবন নিয়ে জুয়া খেলছে। মানুষের মনে সুখ নেই, মানুষ অর্থ কষ্টে দিন যাপন করছে। সেই সাথে বাড়ছে মৃত্যু আতঙ্ক। এখন নতুন করে মার্কেট, শপিংমল খুলে, কার স্বার্থ রক্ষা করতে চাচ্ছে সেটা জনগণ জানতে চায়। উন্নয়নশীল দেশ দাবি করলেও বাস্তবতা ফাঁকাবুলি ছাড়া আর কিছু না। সরকার জনগণের মাঝে খাদ্য সামগ্রীসহ ত্রাণ সহায়তা দিতে ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য জনজীবন স্বাভাবিক করছে। এতে করে মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, দোকান পাট, শপিংমল খুললে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে, সরকারের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি বলছে করোনা মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে। সরকার দোকানও খুলবে, আবার জনগণকে সচেতন হতেও বলবে। এ থেকে বোঝা যায় তাদের ভিতরে কোন সমন্বয় নেই, এসি রুমে নিজেদেরকে নিরাপদে রেখে তাদের যেমন খুশি তেমন কথা বলে জনগণকে বিপদের মুখে ফেলছে।

এসময় উপস্থিত ছিলেন ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন জসিম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, নগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ছকিনা বেগম, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আকতার লিটা, নগর যুবদলের সহ সম্পাদক মো. নওশাদ, কোতোয়ালী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ, ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মো. আনাস, মো. নোমান প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…