খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাব নিয়ে অপপ্রচার, সীতাকুণ্ডে গরু চোর খলিলের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:০৫ অপরাহ্ণ
উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাব নিয়ে অপপ্রচার, সীতাকুণ্ডে গরু চোর খলিলের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ডে ভূমিদস্যু ও গরু চোর ইব্রাহিম খলিল প্রকাশ খইল্লার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য ও কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা যায়, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের বাসিন্দা আবদুল হাদীর ছেলে ইব্রাহিম খলিল (৫২) একটি গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর ঐ এলাকার ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী তাকে মুচলেকার পরিবর্তে ছাড়িয়ে আনেন। এরপরই সে এলাকা থেকে পালিয়ে এসে অনুমোদন বিহীন নাম সর্বস্ব অনলাইনের লেখক বনে যায়। কথিত অনলাইনে যা ইচ্ছা লিখে সে ফেসবুকে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে যাচ্ছিল।

এ নিয়ে সাংবাদিকরা তার অত্যাচারের শিকার বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোয় সে প্রেসক্লাবের প্রতি ক্ষিপ্ত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়।

সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন প্রেসক্লাব ভবন নির্মাণের স্থান পরিদর্শন করে সেখানে গাইড ওয়াল নির্মাণ করে দেবার ঘোষণা দেন। বিভিন্ন পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হলে ইব্রাহিম খলিল প্রকাশ খইল্লা উপজেলা চেয়ারম্যান ও
সাংবাদিক নেতৃবৃন্দের ছবিসহ কথিত অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকদেরকে ভূমিদস্যু উল্লেখ করে লাগাতার অপপ্রচার শুরু করে।

এতে উপজেলা চেয়ারম্যানের সমর্থক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা চরম ক্ষিপ্ত হয়ে উঠেন, পাশাপাশি মানহানি করায় প্রেসক্লাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মামলার পর তদন্তকারী অফিসার এস.আই হারুন তার দুই বৌ’কে নিয়ে থাকা দুই
বাড়িতেই অভিযান চালান। এসময় সে পালিয়ে যায়।

এস.আই হারুন জানান, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে তার বিরুদ্ধে মামলা হবার পর ইব্রাহিম খলিলের অত্যাচারে অতিষ্ঠ বিভিন্ন ব্যক্তিরা আইনগত ব্যবস্থা করতে
প্রেসক্লাবের সাথে যোগাযোগ শুরু করেছেন।

তার এলাকার ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, অনুমোদন বিহীন অনলাইনে লিখে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সে মানুষকে এমন অত্যাচার করছে যে
মানুষ চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে।

তিনি বলেন, সে গরু চুরি করতে গিয়ে ধরা
পড়েছিলো। আমিই তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনি। তার সম্পর্কে আর কি-ই বলা যায়?

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান বলেন, তার বিরুদ্ধে অন্যের বৌ ভাগিয়ে নিয়ে বিয়ে, ২০১৩-১৪ সালে নাশকতায় ইন্ধন দেওয়া,
গরু চুরি, নানান কাজ করে দেবার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ফেসবুককে হাতিয়ার করে সে সম্মানিত মানুষের সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মান হানির কারণে আমিও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব শীঘ্রই।

সীতাকুণ্ডের এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, এই লোকটি একেক সময় একজনের উপর ভর করে সব অপকর্ম থেকে রেহায় পেয়ে পেয়ে আজ এত দুঃসাহসী হয়ে উঠেছে। উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিককে মানহানি করলে আর অন্য নেতাদের সম্মান রাখল কোথায়? তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…