চট্টগ্রামে ৬ পুলিশসহ আরও ১২ জনের করোনা শনাক্ত,নোয়াখালী ৩
২৪ ঘণ্টা ডট নিউজ :::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২১৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১২ জন এবং নোয়াখালী জেলায় ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে করোনা শনাক্তের আগেই একজন মারা গেছেন।
এছাড়া আজ প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ টি নমুনা পরীক্ষা করা হয় তবে এতে কারো করোনা শনাক্ত হয় নি।
শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৯টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ২১৯ জন।
চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ঠিকানায় ৮ জন রয়েছেন। তাদের মধ্যে খুলশী থানার একজন এএসআই রয়েছেন। এছাড়া দামপাড়া পুলিশ লাইন্সের চারজন কনস্টেবলও আছেন। আক্রান্তের তালিকায় একজন ট্রাফিক সার্জেন্ট ও তার স্ত্রী এবং ভাইয়েরও করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া নেভাল হাসপাতাল গেইট পুরুষ ৩২, ঈদগা বড় পুকুর পাড় মহিলা বয়স ৩৫ এবং নয়াবাজার হালিশহর পুরুষ বয়স ৫৬।
নতুন শনাক্তদের মধ্যে নয়াবাজার হালিশহর এলাকার ব্যক্তি বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে গতকাল শুক্রবার রাতে মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।
জেলার একজন সীতাকুণ্ড উপজেলার কালুশা নগর পুরুষ বয়স ২৫।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের ইতিমধ্যে ১৭ মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন