চলে গেলেন সাংবাদিক ফখরে আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৫:৩৬ সন্ধ্যা
চলে গেলেন সাংবাদিক ফখরে আলম

সাংবাদিক ফখরে আলম

২৪ ঘণ্টা ডট নিউজ।যশোর প্রতিনিধি:- দৈনিক কালের কণ্ঠ যশোর অফিসের বিশেষ প্রতিনিধি ফখরে আলম (৬০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিলো।

সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছে।

ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন যশোরের চাঁচড়ায় জন্মগ্রহণ করে। তার বাবার নাম শামসুল হুদা। ১৯৯১ সালে আজকের কাগজে যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করে। পরে ভোরের কাগজ, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন পত্রিকায় কাজ করেছে। সর্বশেষ দৈনিক কালের কণ্ঠ যশোর অফিসের বিশেষ প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। তার লেখা ২০ টি বিভিন্ন ধরণের বই রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/নিলয়

Feb2
Feb2