রাউজানে দুই শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে এনজিও সংস্থা ‘আশা’

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ৯:৫১ রাত
রাউজানে দুই শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে এনজিও সংস্থা ‘আশা’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ উপজেলার ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা ‘আশা’।

সোমবার (১৮ মে) দুপুরে রাউজান উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ কালে অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

এ সময় ‘আশা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যাবস্থাপক মোহাম্মদ শাহজাহান, রাউজান আমিরহাট শাখা ব্যাবস্থাপক নিহার চাকমা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Feb2
Feb2