ডেপুটি স্পিকার ফজলে রাব্বী’র স্ত্রী মারা গেছেন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১৮ মে গাইবান্ধা-৫ আসনের বিভিন্ন উপজেলায় ঈদ উপহার বিতরণ করতে যান সেখানকার সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিনই ঢাকায় ফেরেন ফজলে রাব্বী। প্রথমে তার স্ত্রীকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ মে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আনোয়ারাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছিল এতোদিন।
সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মরদেহ নিয়ে যাওয়া হবে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটাতে। সেখানেই তাকে সমাহিত করা হবে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন