খুঁজুন
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভবঘুরে নর নারী ও পথশিশুদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছে ইতিহাস চর্চা কেন্দ্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১:৪০ অপরাহ্ণ
ভবঘুরে নর নারী ও পথশিশুদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছে ইতিহাস চর্চা কেন্দ্র

২৪ ঘণ্টা সংগঠন সংবাদ : চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাস্তাঘাটে করোনার মহামারীতে বিপদগ্রস্ত ছিন্নমুল পথশিশু ও ভবঘুরে বৃদ্ধ নর-নারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।

গত ৩৯ দিন ধরে প্রতিদিন ৬০ জন করে এ পর্যন্ত ২ হাজার ৬শত জনকে রান্না করা খাবার তুলে দিয়েছেন সংগঠনের সভাপতি, ইতিহাস গবেষক সোহেল মো.ফখরুদ-দীন। গত ১১ এপ্রিল থেকে শুরু করে প্রথমে সাপ্তাহে ২ দিন, পরে প্রতিদিন রান্নাকরা- খাবার বিতরন করেন তিনি।

করোনা মহামারীতে আক্রান্ত সমগ্র পৃথিবীর সাথে বাংলাদেশ ও চট্টগ্রামের মানুষ মহাবিপর্যয়ের মধ্যেই রয়েছে। এর মাঝে চট্টগ্রাম নগরীর পথে পথে পথশিশু ও বৃদ্ধ বয়স্ক ভবঘুরে নর- নারী রয়েছে মহাবিপদে। পথে পথে ছিন্নমুল পথশিশুগুলোর খাবারের অভাব ও ভবঘুরে মানুষ গুলোর খাদ্য সংকট দেখা দেয়।

কারন সাধারন মানুষ করোনার কারনে গৃহবন্দী হয়ে পড়েছে, প্রয়োজন ছাড়া কেউ বাড়ীথেকে বের হচ্ছেনা। তাই ভিক্ষুক শ্রেনীর পথের মানুষ ও পথশিশুদের মহাবিপদ। কোথাও কোন খাবারের দোকান খোলা নেই, নেই কোন মসজিদের সামনে মুসল্লী, কিংবা মাজারের সম্মুখে জিয়ারতের মানুষ, মানুষের চলাফেরা না থাকায় ভিক্ষুক, পথশিশুরা খাবার পাচ্ছে না।

সেই কারণে মানবিক একটি কর্মসূচি হাতে নিয়ে প্রাথমিক ভাবে নিজ থেকে অর্থ দিয়ে এবং নিজের পরিবার থেকে রান্না করা খাবার বিতরণের জন্য উদ্যোগী হন সোহেল মো. ফখরুদ-দীন।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পথে পথে সীমিত সংখ্যক মানুষের হাতে খাদ্য পৌঁছে দিয়ে তিনি এই পবিত্র দায়িত্ব পালন করছেন। তার মহৎ এই কর্মকাণ্ড ফেসবুকে প্রকাশিত হওয়ায় মানবিক এইকাজে হাত প্রসারিত করেন তার দেশ বিদেশের বন্ধু-বান্ধব এবং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের কয়েকজন উপদেষ্টা। তিনি ৩৯ দিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

প্রতিনিয়ত এই রান্না করা খাবার গুলো তার বাসায় তৈরি হয় এবং খাবারগুলো মানসম্মতভাবে প্যাকেট করে মানুষের হাতে হাতে ইফতারের আগে পৌঁছে দেওয়া হয়। সোহেল ফখরুদ-দীন নিজেই এবং তার কয়েকজন বন্ধু মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ মোঃ ইউনুস কুতুবী, মোঃ আবু বাক্কর, ইঞ্জিনিয়ার সৌমেন বড়ুয়া, ডা.মোহাম্মদ জামাল উদ্দিন, কাজী মো. আরফাত, সাজিদ মো.শরফুদ-দীন, মোহাম্মদ সাফায়েত উদ-দীন, এবিএম মাসুদ, মো. আলমগীর ইসলামসহ আরোকয়েজন প্রতিনিয়ত পথে পথে ঘুরে এই খাবারগুলো তুলে দিয়ে আসেন।

মানবিক এই কর্মসূচিতে এই কাজগুলো করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি। সোহেল মো. ফখরুদ-দীন জানান, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, পেশায় ইতিহাস লেখক, জীবনীকার ও আলোকচিত্রশিল্পী।

লেখালেখির সাথে জড়িত কিন্তু পৃথিবীর থেমে থাকা এই অবস্থায় মানবিক কর্মকাণ্ডে আমি গৃহে বসে থাকতে পারলাম না। নিজের অর্থ এবং বন্ধু-বান্ধবদের সহযোগিতা নিয়ে মানবিক এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়লাম। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়া আমার ইচ্ছা রয়েছে।

আশা কররো বন্ধু স্বজন এই কর্মকাণ্ডে আন্তরিক সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। আমার মতো এরকম উদ্যোগ গ্রহণ করে আরো মানুষ মানবিক কাজে নেমে আসে তাহলে সত্যিকার অর্থে সরকারের পাশাপাশি আমরা নিজেদের অবস্থান টুকু একদিন জাতির কাছে প্রমাণ করতে পারবো।

আমরা মানুষ ছিলাম। মানুষ মানুষের জন্য, মানুষের জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আসুন সকলে মিলে এই করোনার মহাবিপদ সময়ে বিশেষ করে পথে-প্রান্তরে যে সমস্ত ভবেগুরে এবং পথশিশু রয়েছে তাদেরকে আমরা নিজ উদ্যোগে একটু খাবার দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসি।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, পবিত্র হজ সামনে। আজ (রোববার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়েছে। হজযাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলো চিহ্নিত করে তা কীভাবে দূর করা যায় কিংবা কমিয়ে আনা যায়, সে বিষয়ে সভায় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এবার হজযাত্রীদের সেবায় যারা নিয়োজিত থাকবেন, তারা সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। হাজীদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।’

এদিকে, আগামী ১৮ এপ্রিল রাত থেকে এ বছর হজের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর সরকারি উদ্যোগে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি উদ্যোগে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। এসব হজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন ৫০ শতাংশ। অন্যরা সোদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন।

সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের সব তথ্যাদি অনলাইনে সন্নিবেশিত করা, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, যেসব হজ এজেন্সি নিয়ে অভিযোগ রয়েছে সেগুলো চিহ্নিত করা, হাজীদের গাইডের জন্য মোয়াল্লেম সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের থেকে নিয়োগের (আগামী হজে থেকে) ব্যবস্থা করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আসছে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

দাম বাড়ল ফার্নেস অয়েলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দাম বাড়ল ফার্নেস অয়েলের

ফার্নেস অয়েলের (এইচএফও) দাম বাড়িয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন দামের ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং বৃহৎ জ্বালানি নির্ভর প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন খরচ বাড়ার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।