খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবাদুল করিম এমপি করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২০, ৬:৫১ অপরাহ্ণ
এবাদুল করিম এমপি করোনায় আক্রান্ত

তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৭ মে) তার ব্যক্তিগত সহকারী (পিএ) মোক্তার সিকদার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সংসদ সদস্যদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি তিনি।

মোক্তার সিকদার আরও জানান, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে (মঙ্গলবার) তার করোনার নমুনা পরীক্ষায় (কোভিড-১৯) পজিটিভ আসে। এরপর থেকে তিনি ঢাকার নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে এর আগে এবাদুল করিম বুলবুলের নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সর্বত্র গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ‘অসুস্থ’ আছেন জানিয়ে ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারণা চলে। এরপর থেকেই উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে তাঁর আশু রোগমুক্তি কামনায় প্রায় প্রতিদিনই নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের বর্তমান শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে জানিয়ে পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংঙ্কর দাস বলেন, তিনি সুস্থ আছেন। উনার জন্যে সবাই দোয়া ও প্রার্থনা করবেন। আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় তার প্রতিষ্ঠিত বীকন ফার্মাসিউটিক্যালস এরইমধ্যে বেশ কিছু দরকারি ওষুধ তৈরির চেষ্টা চালাচ্ছে। এরমধ্যে করোনাভাইরাসের জন্য কার্যকর ওষুধ হিসেবে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে স্বীকৃতি পাওয়া রেমিডেসিভিরও রয়েছে। দেশে রেমিডেসিভির উৎপাদনের অনুমতি পাওয়া ৬টি ওষুধ কোম্পানির অন্যতম হচ্ছে বীকন ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মা ২০০টির বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।

এবাদুল করিম বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বীকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, সংসদ সদস্যদের মধ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। গত ১ মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে চিকিৎসা গ্রহণের পর ১৬ মে আবার পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ২৩ মে আরেক দফা পরীক্ষাতেও রিপোর্ট নেগেটিভ আসায় তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…