খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণে মেয়র মানবিক বিপর্যয় রোধে চাই সবার সহযোগিতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২০, ৬:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণে মেয়র মানবিক বিপর্যয় রোধে চাই সবার সহযোগিতা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের মানুষও এই মহামারি থেকে রক্ষা পাচ্ছে না। তারপরও থেমে থাকবেনা জীবন-জীবিকা। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পাশাপাশি এই মানবিক বিপর্যয়ে সকলের উচিত গরীব, দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানো। সরকারের একার পক্ষে কোন দুর্যোগ মোকাবেলা সামাল দেয়া সম্ভব নয়। এজন্য বেসরকারি উদ্যোগ ও দেশের বিত্তশালীদের সহযোগীতা প্রয়োজন।

তিনি আজ অপরাহ্নে নগরীর নাসিরাবাদ গালর্স হাইস্কুল প্রাঙ্গনে মেয়রের নিজ তহবিল হতে ২শ দু:স্থ পরিবারের মাঝে ভোগ্যপন্য উপহার তুলে দেয়ার সময় এসব কথা বলেন।

এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, এ এইচ চৌধুরী রিপন, তাজ উদ্দীন, মহিউদ্দিন শাহীন, মনিরুল ইসলাম জাবেদ, শফিকুল ইসলাম তাপস, আফতাব আলী খান উপস্থিত ছিলেন।

পরে মেয়র বিভিন্ন রাজনীতিক দল ও সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র।

সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীকলীগ: নগরীর মাঝিরঘাট এলাকায় সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীকলীগের ৭শ দু:স্থ শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে জাতীয় শ্রমিকলীগ মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, ঘাট গুদাম শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ : পাহাড়তলী রেলওয়ে স্কুলে এসব উপহার সামগ্রী বিতরণকালে
কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন,মো. মিনহাজ, মো. কলিম শেখ, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদ : চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদ এর ৫ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাছির, মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকতার।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ৫০০ মাস্ক দিলেন স্থপতি আশিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ৫শ কেএন ৯৫ মাস্ক তুলে দিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী ।

আজ দুপুরে চসিক মেয়র দপ্তরে এসব মাক্স হস্তান্তর করা হয়।

এসব মাক্স গ্রহণ করে সিটি মেয়র বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকীর মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।

তিনি বলেন, দূর্যোগকালীন সময়ে সেবা পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থা ও কর্পোরেট হাউসগুলো মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এভাবে সকলে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখলে মহামারি প্রতিরোধে সক্ষম হবো।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…