খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বাস যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২০, ৬:১৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বাস যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বাস যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা থেকে লক্ষ্মীপুরের সড়ক পথের দূরত্ব ১৭৩ কি.মি.। বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার নন এসি বাসের কি.মি. প্রতি ভাড়া ১ টাকা ৪২ পয়সা করে ১৭৩ কি.মি. এর ভাড়া আসে ২৪৬ টাকা। আর বিদ্যমান নন এসি বাসগুলি নেয় ৪০০ টাকা করে অর্থাৎ বাস মালিকরা অলরেডি টিকিট প্রতি ১৫৪ টাকা (৬৩%) বেশি নিচ্ছে। দীর্ঘদিন থেকে এ রুটে বাস ভাড়ার এই নৈরাজ্য চলে আসছে।

এখানে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে, এ রুটে বর্তমানে ইকোনো, ঢাকা এক্সপ্রেস, রয়েল, মীয়ামী, জোনাকী, জননীসহ আরও কয়েকটি বাস সার্ভিস চালু রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বাস যাত্রী বলেন, আমাদের বাধ্য হয়ে যেতে হয়, সরকারের কোন অথরিটি আছে বলে মনে হয় না, দীর্ঘদিন থেকে এরকম একটা পরিবহন নৈরাজ্য চলে আসছে। এ বিষয়ে বিআরটিএ নির্ধারীত ভাড়া বাস্তবায়নে জন্য আহবান জানান তিনি।

৬০% ভাড়া বৃদ্ধিতে বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার নন এসি বাসের ২৪৬+(২৪৬*৬০%)=৩৯৩ টাকা। মানে বাস মালিকরা বর্তমান ভাড়ায় টিকিট বিক্রি করলেও অতিরিক্ত ৩% ভাড়া বেশি পায়। কিন্তু তারা নিচ্ছে ৪০০+(৪০০*৬০%)= ৬৪০ টাকা। মানে বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার নন এসি বাসের বর্তমান ভাড়া হয় ২৪৬ সেখানে একজন যাত্রীকে দিতে হবে ৬৪০ টাকা যা ৩৯৪ টাকা বেশি, বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়েও ১৬১% বেশি।

আর ৬০% বৃদ্ধিতে ৩৯৩ টাকার ভাড়া ৬৪০ টাকা দিলে একজন যাত্রীকে ২৪৭ টাকা বেশি দিতে হবে, যা বর্তমান বিআরটিএ এর নির্ধারিত ভাড়া (২৪৬)র ১০০% বেশি।

কয়েকটি কাউন্টার এর ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, এই ভাড়াটি মূলত তাদেরকে মালিকপক্ষ নির্ধারন করে দিয়েছেন, তার সাথে ৬০% ভাড়া বেশি যোগ করলে ৬৪০ টাকা হয়, আমরা তার থেকে বেশি নিচ্ছিনা, এ বিষয়ে মালিকপক্ষ বলতে পারবে বলে তারা জানান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…