খুঁজুন
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ২ হাজার পরিবারকে খাদ্য-সহায়তা প্রদান করলো রংধনু ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামের ২ হাজার পরিবারকে খাদ্য-সহায়তা প্রদান করলো রংধনু ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসি

বৈশ্বিক করোনা মহামারীতে চট্টগ্রাম মহানগরীর ২০০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি সংস্থা রংধনু ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসি।

ধারাবাহিক বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল নগরীর সাগরিকায় অবস্থিত আরডিসির পরিচালনাধীন মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১৫০অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রধান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক আফফান ইন্টারলিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং বিশিষ্ট্য ব্যবসায়িক নেতা বিজিএমই এর সাবেক পরিচালক সাইফুল্লাহ মানসুর।

খাদ্য ও সুরহ্মা সামগ্রীর প্রতি প্যাকেজে প্রতি পরিবারের জন্য খাদ্য সামগ্রী হিসেবে ১৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৪ কেজি আলু, ২ কেজি আটা এবং সুরহ্মা সামগ্রী ৬টি সাবান ছিল।

এ বিষয়ে আরডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন জাকারিয়া জানান, অসহায় ও দরিদ্র পরিবারকে আমাদের সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করছি। আমরা তাদের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি যাতে তারা নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারেন। খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, আরডিসি বাংলাদেশে করোনা মহামারীর প্রারম্ভিক হতে শুরু করে স্থানীয় অর্থায়ন এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ইকো-ইউএসএ ও এমএএইন্টারন্যাশনাল এর অর্থায়নে দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ হাজার পাঁচশত অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান এবং চারশত পঞ্চাশ অসহায় শিশুকে ঈদেও নতুন পোশাক বিতরণ করেছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

ক্রিকেটার হেনস্তা: এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ক্রিকেটার হেনস্তা: এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার ঘটনায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাতে নগরের খুলশী থানায় মামলাটি দায়ের করেন ক্রিকেটার নাঈম হাসানের ভাই সাব্বির হাসান।

মামলার আসামিরা হলেন- এসআই শফিকুল, কনস্টেবল রাসেল ও সোর্স সোহেল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে আগে থেকে কিছুই জানায়নি। থানায় আনার পরই তিনি ক্রিকেটার নাঈমের পরিচয় সম্পর্কে জানতে পারেন।

বিষয়টি জানার পর দুঃখ প্রকাশ করে সম্মানের সঙ্গে নাঈমকে থানা থেকে চলে যাওয়ার অনুরোধ করা হয়।

তিনি আরও বলেন, নাঈমের পক্ষ থেকে জানানো হয়- জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা থানা ত্যাগ করবেন না।

পরে এ ঘটনায় নাঈমের ভাই সাব্বির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় শনিবার (১৩ জুন) সকালে এসআই শফিকুল, কনস্টেবল রাসেল এবং আরেকজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানান ওসি আরিফুর রহমান।

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে এসেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা বিমানযোগে দুই যুগ পর কক্সবাজারে পা রাখেন প্রধানমন্ত্রী।

সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান।

১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম সাক্ষী, ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন।

কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। যার প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু খাল খননই নয়, পরিবেশ রক্ষায় খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনভর নানা কর্মসূচি শেষে রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম রেঙেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের লাল-সাদার মিশ্রিত রঙে। বিশ্বকাপের অন্যতম আয়োজকরা নিজের ফুটবলভক্তদের নিরাশ করেনি। দাপুটে পারফরম্যান্সে তারা লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে।

১৯৯৪ সালের পর বিশ্বকাপ ফিরেছে যুক্তরাষ্ট্রে। তারা এবার বড় লক্ষ্য নিয়ে নেমেছে ফিফার এই মেগা ইভেন্টে। ফোলারিন বালোগুনের জোড়া ও জিওভান্নি রেইনার এক গোলে যুক্তরাষ্ট্র জিতেছে টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে। আরেক গোল হয়েছে প্যারাগুয়ে মিডফিল্ডারের আত্মঘাতী অবদানে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে মার্কিন ছেলেরা চার গোল করল।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচ মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট গোল ছিল মাত্র তিনটি। এ ছাড়া এই ম্যাচের আগে তারা কখনোই বিশ্বকাপ ম্যাচে তিন গোলের বেশি করতে পারেনি। তবে নতুন কোচ মরিসিও পচেত্তিনোর সৃজনশীল কৌশলে বদলে যাওয়া দলটি লস অ্যাঞ্জেলেসের ৭০,৪৯২ দর্শকসমৃদ্ধ ভেন্যুতে এক ভিন্ন রূপে ধরা দিলো।

প্রথমার্ধে দুর্দান্ত প্লেমেকিংয়ে একটি অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি অন্যতম প্রধান এই মার্কিন তারকা। এমনকি তিনি চোট পেয়েছেন কি না সেই নিশ্চয়তাও মেলেনি। আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করা যুক্তরাষ্ট্র প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়, যা বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধান।

পুলিসিচের সৃষ্ট আক্রমণ থেকে হওয়া আত্মঘাতী গোলে মাত্র সাত মিনিটেই লিড পায় যুক্তরাষ্ট্র। এরপর ৩১তম মিনিটে প্রথম গোল করেন বালোগুন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। নিউইয়র্কে জন্ম নেওয়া ও লন্ডনে বেড়ে ওঠা এই স্ট্রাইকার বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন। ১৯৩০ সালের পর বিশ্বকাপে কোনো মার্কিন খেলোয়াড়ের এটাই প্রথম এক ম্যাচে একাধিক গোল।

তিন বছর আগে ইংল্যান্ডের হয়ে খেলার পথ ছেড়ে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া ২৪ বছর বয়সী মোনাকো ফরোয়ার্ড ইতোমধ্যেই মার্কিন দলের দীর্ঘদিনের স্ট্রাইকার সংকট কাটানোর ইঙ্গিত দিয়েছেন। বিরতির সময় পুলিসিচের পরিবর্তে মাঠে নামেন সেবাস্তিয়ান বারহাল্টার। তবে এসি মিলানের এই তারকা ঠিক আছেন বলে গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। মার্কিনিদের প্রথম দুই গোলেই ক্ষিপ্র গতি আর সৃজনশীল পারফরম্যান্স ছিল পুলিসিচের।

তিনি মাঠ ছাড়ার পর দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত রেইনা গোল করে জয়ের ব্যবধান বাড়ান। বক্সে ঢুকে চমৎকার টো-ফ্লিকে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করলেন তিনি। কাতার বিশ্বকাপে সাবেক কোচ গ্রেগ বারহাল্টারকে ঘিরে পারিবারিক বিরোধের কারণে খুব কম খেলার সুযোগ পাওয়া রেইনার জন্য মুহূর্তটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ৭৩ মিনিটে প্রাদো মরিসিও’র গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে।