খুঁজুন
, ,

নীলফামারীতে ভ্যান ছিনতাইয়ের উদ্যেশ্যেই চালককে কুপিয়ে হত্যা:সংবাদ সম্মেলনে এসপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 21 June, 2020, 8:56 am
নীলফামারীতে ভ্যান ছিনতাইয়ের উদ্যেশ্যেই চালককে কুপিয়ে হত্যা:সংবাদ সম্মেলনে এসপি

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ছুরিকাঘাতে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যাটারী চালিত ভ্যানচালক হত্যার মুল রহস্য উৎঘাটন করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ফজলে রাব্বি (২৪) ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন। নিহত জিয়াউর রহমান জেলা সদরের কচুকাটা ইউনিয়নের ভরতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

শনিবার (২০ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জিয়াউর রহমানের ব্যাটারী চালিত অটো ভ্যানটি ছিনতাইয়ের জন্য জেলার কিশোরগঞ্জ উপজেলার রূপালী কেসবা মাষ্টারপাড়া গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে ফজলে রাব্বিসহ পাঁচজন ব্যক্তি এ পরিকল্পনা করেন।

পরিকল্পনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার(১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আনন্দ বাবুর পুল এলাকা থেকে ৩০০ টাকায় ভ্যানটি ভাড়া করেন পাঁচজন। পাঁচজনে ওই ভ্যানে করে রামনগর ইউনিয়নের বাহালীপাড়া পর্যন্ত যান। সেখানে পৌঁছে উপর্যপুরি ছুরিকাঘাত করে জিয়াউর রহমানকে সড়কের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

এসময় জিয়াউর রহমানের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হত্যাকারীরা ভ্যানটি রেখে পালিয়ে যান।

পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। রাতেই আশ পাশের থানাসহ হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমে পরলে ফজলে রাব্বি জলঢাকা উপজেলার পাঠানপাড়া বাজারে পুলিশের হাতে আটক হন।

শুক্রবার(১৯ জুন) রাত আটটার দিকে ফজলে রাব্বি ঘটনার দায় স্বীকার করে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতেই নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতে লাশ উদ্ধার করে গত শুক্রবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, অপরাধীদের জন্য নীলফামারী হবে খুব খারাপ জায়গা এটাই আমরা বুঝাতে চাই। আমরা শুধু চার্জশীট নয়, তাদের শাস্তি নিশ্চিত করতে চাই। এজন্য আসামীর আদালতের জবানবন্দি নিশ্চিত করেছি।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোয়েন্দা পুলিশসহ সকল চেক পোষ্টকে সতর্ক করি। পুলিশ টিম তল্লাশী শুরু করে। ওই তল্লাসীতে সন্দেহভাজন হিসেবে ফজলে রাব্বি রাতেই আটক হয়। শুক্রবার রাত আটটার দিকে ফজলে রাব্বি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

এর আগে তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আলামত সংগ্রহ করা হয়েছে। তার দেয়া তথ্য মতে অপর চারজনকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)রুহুল আমিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিআইও-ওয়ান লাইছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি কেএম আজমিরুজ্জামান প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।