বিএনপি নেতা শামীম ও সেচ্ছাসেবক দলের রাশেদ খানের রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাদ আছর নগরীর মামা ভাগিনা মাজার সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মাগফিরাত কামনা ও করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রিফাত হোসেন শাকিল, রবিউল হাসান বাবলু, এম.এ. হাসান বাপ্পা, ইমরান হোসেন বাপ্পি, রিয়াজ উদ্দিন রাজু, সাদ উদ্দীন চৌধুরী, হেলাল তালুকদার অনিক, রাজু আহমেদ, আবু এমরান নোমান প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন