খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ী ও লড়াকু জাতি হিসেবে বাঙালির ঘুরে দাঁড়াবার শক্তি আছে: চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২০, ৯:২০ অপরাহ্ণ
বিজয়ী ও লড়াকু জাতি হিসেবে বাঙালির ঘুরে দাঁড়াবার শক্তি আছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাসের বাহন এখন বাতাস। এই বাতাসের উপর ভর করে চীনের উহান প্রদেশ থেকে ঢাকায় আসতে করোনা সময় নিয়েছে মাত্র ৩ মাস। বাংলাদেশে যেদিন প্রথম রোগী সনাক্ত হলো সেদিন ছিল এটা বড় সংবাদ।

এখন এই করোনা প্রতিদিনের বড় সংবাদ। এই করোনাকালে অন্য দূর্যোগগুলোও বসে নেই। এরই মধ্যে রুটিন মাফিক হানা দিয়েছে ঘুর্ণিঝড় আম্ফান। তারও আগে সিডর ও আইলা ঘুর্ণিঝড় ও জলোচ্ছাস বাংলাদেশের উপকূল অঞ্চল সহ জনপদ লণ্ডভণ্ড করে দিয়েছে। ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের অভিজ্ঞতা থাকলেও করোনা মহামারি সম্পর্কে বাংলাদেশতো বটেই সারা বিশ্বেরও কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই তার লাগামহীন দৌরাত্মে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এতকিছুর পরও এখন পর্যন্ত করোনা প্রতিরোধক স্থায়ী প্রতিশেষধক আবিস্কার হয়নি। তাই সঠিক ভাবে বলা যাচ্ছে না কবে ও কখন করোনা আগ্রাসন থেকে মানব জাতি মুক্তি পাবে। তবে আমরা ভয়কে জয় করতে জানি। বিজয়ী ও লড়াকু জাতি হিসেবে বাঙালির ঘুরে দাঁড়ানোর শক্তি আছে।

তিনি আজ সকালে স্থানীয় সরকার পরিচালিত ইউএনডিপি ও ইউকে- এইডের সহায়তায় বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪০ ও ৪১ নং ওয়ার্ডের দরিদ্র জনগোষ্টির গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য ১ হাজার দিনের জরুরী পুষ্টি খাদ্য সহায়তা প্রদানকালে একথা বলেন।

তিনি আরো বলেন, করোনাকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক ধ্বস ও স্থবিরতার কারণে শ্রেণীগত অবস্থানের ক্রম অবনমন ঘটছে। বাংলাদেশে দারিদ্রসীমা নিম্নমুখি হতে হতে করোনা পূর্ববর্তী সময়ে ৭ ভাগের কাছাকাছি নেমে এলেও এখন বিরূপ পরিস্থিতিতে বেকারত্ব ও কর্মহীন মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় দারিদ্র বৃদ্ধির মাত্রা ৩০ শতাংশে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও বিদেশেও অনেক প্রবাসী কর্মহীন অবস্থায় কালাতিপাত করছেন। তারা দেশে ফেরার পর দারিদ্রের ক্রম অবনমন পরিস্থিতি কোথায় গিয়ে নামবে তা ভাবতে গিয়ে শিউরে উঠতে হয়। এমন একটি প্রতিকূল পরিস্থিতিতেও সরকার প্রধান শেখ হাসিনা সুদিন ফিরিয়ে আনার জন্য লড়াইয়ের মাঠে আছেন। তিনি বিধ্বস্থ অর্থনীতি পূনরুদ্ধারে ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ সকল অর্থনৈতিকখাতে প্রণোদনা বরাদ্দ দিয়ে যাচ্ছেন। লকডাউনের মধ্যেও জীবন-জীবিকার সমন্বয়ে অর্থনীতির চাকাকে গতিশীল রাখার জন্য সময়োপযোগি পদক্ষেপ নিয়েছেন। আজ গণমাধ্যমে প্রায় প্রতিদিনই দু:সংবাদ জানান দেয়া হলেও অনেক ইতিবাচক আশাবাদও আছে। বাংলাদেশে রাষ্ট্রিয় তহবিল ভান্ডারে ৩৬ বিলিয়ন ডলার মওজুদ আছে। জুন মাসে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণের হার ছিল সর্বোচ্চ। সবচেয়ে শুভ সংবাদ হলো আউশ ধানসহ মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। মানুষের স্বাভাবিক ক্রয় ক্ষমতা কিছুটা কমতির দিকে হলেও কারও না খেয়ে মৃত্যুর কোন দু:সংবাদ নেই।

তিনি করোনা মোকাবেলায় জনসচেতনতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে করোনার মত একটি মারাত্মক আগ্রাসনকে প্রতিহতের জন্য জনসচেতনতাকে প্রাথমিক প্রতিরোধ হিসেবে আখ্যায়িত করে বলেন, আগে জানতাম ছোঁয়াছে সংক্রমনের কথা। কিন্তু করোনা কখনো সহজেই ঘরে ঢুকে না এবং সে ভিশন অভিমানী, তাকে দাওয়াত দিয়ে ঘরে ডেকে আনতে হয়। সে-তো বাতাসেই ভর কর আছে। আমরা যদি দাওয়াত দিয়ে তাকে ঘরে ডেকে না আনি তাহলে সে-তো জোর করে ঘরে ঢুকতে পারে না। তাই করোনা নিয়ে ভয়ের কোন দরকার নেই। প্রয়োজন শুধু নিজের সচেতনতা ও সুরক্ষা।

এসময় কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ সরোয়ার খান, পুষ্টি বিশেষজ্ঞ মোহাম্মদ হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারপার্সন কোহিনুর আকতার, মোহাম্মদ জাবেদ হোসেন, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…