শঙ্খ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ৩:৫৫ বিকাল
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদন্ডী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শঙ্খ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, জুইদন্ডী এলাকায় শঙ্খ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুদিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। লাশের পরিচয় শনাক্ত ও কারণ জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।



আপনার মতামত লিখুন