যবিপ্রবির ল্যাবে ২৯ জুলাই ৮৭ জনের কোভিড-১৯ পজিটিভ
যশোর প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ বুধবার (২৯ জুলাই) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের, মাগুরার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের, সাতক্ষীরার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা পজিটিভ এবং ১৫৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষণ দলের সদস্য ও সহযোগী অধ্যাপক অণুজীববিজ্ঞান বিভাগ ড. তানভীর ইসলাম।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়


আপনার মতামত লিখুন