খুঁজুন
, ,

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 23 October, 2019, 8:51 pm
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ পরিবর্তন করে আগামী ৬ নভেম্বরের পরির্বতে ১ ডিসেম্বর করা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ৬ নভেম্বর পরির্বতে আগামী ১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানকে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইমন। এদিকে সম্মেলন কে সামনে রেখে জগন্নাথপুরে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Feb2

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 9:12 am
নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৭৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি অবশ্য তিনি মাঠে নামার আগেই রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। যাতে ভর করে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট রাউন্ডে উঠল ব্রাজিল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না স্কটিশরা। গোললাইন থেকে একাধিক বল ফেরত পাঠিয়ে তাদের হতাশ করেছেন অ্যালিসন বেকার। এরই মাঝে ৬০ উল্টো তাদের আবারও পিছিয়ে দিলেন কুনহা। ম্যাচে ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্টে তিনি আসরের তৃতীয় গোলটি করলেন।

যথারীতি গোলের পর সার্ফারদের মতো উত্তাল ঢেউয়ে ভারসাম্য রক্ষার সেই উদযাপন কলেন কুনহা। সেই নাচে যোগ দিলেন লুকাস পাকেতা, আর গ্যালারিতে মাতোয়ারা পুরো হলুদ শিবির। অনেকদিন ধরে নম্বর নাইন খুঁজে ফেরা ব্রাজিল যেন উপযুক্ত ব্যক্তিকে পেয়ে গেল এবারের বিশ্বকাপে। আগের ম্যাচে কুনহা হাইতির বিপক্ষে জোড়া গোল করেছিলেন।

এর আগে ম্যাচের মাত্র সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ড সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার দুর্বলতায় ‍সুযোগটা বলতে গেলে উপহার হিসেবেই তিনি পেয়েছিলেন। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে কাটিয়ে যা ঠাণ্ডা মাথায় তিনি জালে জড়ান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। তার উদ্দেশে ক্রস বাড়িয়ে ছিলেন গুইমারেস। লাফিয়ে সেটিকে জালে পৌঁছে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোল পেলেন ভিনি। এরপর নাচলেন কর্নার ফ্ল্যাগ ধরে।

আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে ব্রাজিলের জয়ের ব্যবধানটা বাড়তে পারত। তবে ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর নেইমারের প্রত্যাবর্তন এবং ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠায় সেই আক্ষেপ আর থাকার কথা নয় সেলেসাওদের। এ ছাড়া দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রক্ষণে একের পর হানা দেওয়া স্কটল্যান্ডকে রুখে দিতে দুর্দান্ত সব সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। বিশেষ করে স্কটিশ প্রধান তারকা স্কট ম্যাকটোমিনের একাধিক প্রচেষ্টা ছিল অনবদ্য।

ব্রাজিল প্রথমার্ধে পজেশনে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে তারা বলের বেশিরভাগ নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। পাশাপাশি গোলের জন্য ২১টি শট নিয়ে ৮টিই লক্ষ্যে ছিল আনচেলত্তির শিষ্যদের। বিপরীতে স্কটল্যান্ড ৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে এবং স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করল।

কাতারকে বিদায় করেও নকআউটের অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 8:55 am
কাতারকে বিদায় করেও নকআউটের অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়ার

জীবন-মরণ ম্যাচে বুধবার রাতে সিয়াটলের মাঠে যেন বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলাররা পণ করেই নেমেছিলেন। কাতারকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সের্হেই বারবারেজের শিষ্যরা। তবে জয়ের আনন্দ ছাপিয়ে বসনিয়ার শিবিরে এখন দুশ্চিন্তার মেঘ। গ্রুপের অপর ম্যাচে কানাডার ভাগ্য তাদের চেয়ে গোল ব্যবধানে কিছুটা ভালো হওয়ায়, সরাসরি নকআউটের সুযোগ হাতছাড়া হয়েছে বসনিয়ার। এখন তাদের তাকিয়ে থাকতে হচ্ছে সেরা তৃতীয় দলের তালিকার জটিল হিসাব-নিকাশের দিকে।

ম্যাচের শুরু থেকেই বসনিয়ার আক্রমণে দিশেহারা ছিল কাতারের রক্ষণভাগ। ২৯ মিনিটে কেরিম আলাজবেগোভিচ বক্সের বাইরে থেকে যে বুলেট গতির শটটি নেন, তা ছিল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল। ঠিক পাঁচ মিনিট পরই আসে দ্বিতীয় গোল। এডিন জেকোর নেওয়া শট কাতারের ডিফেন্ডার সুলতান আল বারাকের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালের ঠিকানা খুঁজে নেয়। ৩৮ মিনিটে জেকোর আরও একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে না আসলে ব্যবধান তখনই ৩-০ হতে পারত। তবে বিরতির ঠিক আগে হাসান আল হাইদোসের গোলে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার লড়াইয়ে টিকে থাকে কাতার।

বিরতির পর খেলার কৌশল কিছুটা বদলে ফেলে বসনিয়া। আক্রমণে ধার কমানোর চেয়ে তারা রক্ষণ সামলানোতে বেশি মনোযোগ দেয়। সমতায় ফেরার জন্য কাতার মরিয়া হয়ে উঠলেও বসনিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৮১ মিনিটে আর্মিন মাহমিচ দারুণ এক গোল করে কাতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও, গোল পার্থক্যের গোলকধাঁধায় পড়ে গ্রুপ রানার্স-আপ হওয়ার সুযোগ হাতছাড়া করে বসনিয়া।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বসনিয়া এখন ১২টি গ্রুপের সেরা ৮টি তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার অপেক্ষায়। টুর্নামেন্টের এই পর্যায়ে সুইজারল্যান্ডের কাছে বড় ব্যবধানের পরাজয়টিই এখন তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, কোনো জয় ছাড়াই ১ পয়েন্ট নিয়ে এবারের আসর থেকে বিদায় নিল ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।

গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 8:42 am
গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা

বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক কানাডা। এই জয়ে শীর্ষে থেকেই শেষ ৩২–এ পা রাখলো সুইসরা। অন্যদিকে, ম্যাচ হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে কানাডা।

গ্রুপ রানার্সআপ শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে কানাডা। এতে নকআউট পর্বে নিজেদের মাঠে খেলার যে বাড়তি সুবিধা পাওয়ার আশা ছিল, সেটি আর পাচ্ছেন না বিশ্বকাপের আয়োজকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। স্বাগতিক দর্শকদের সমর্থনে কানাডাই প্রথমার্ধে বেশি সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। সুইজারল্যান্ডও পাল্টা জবাব দিলেও কানাডার রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬০ সেকেন্ডের কম সময়ের মধ্যে রুবেন ভারগাসের দারুণ গোলে লিড নেয় সুইজারল্যান্ড। এই গোলটি যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ৫৭ মিনিটে ইয়োহান মানজাম্বির গোলে সুইজারল্যান্ড ব্যবধান দ্বিগুণ করে ২-০ তে পৌঁছে যায়।

ম্যাচ থেকে ছিটকে না গিয়ে কানাডা লড়াই চালিয়ে যায়। শেষ দিকে ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে প্রমিজ ডেভিড গোল করে ব্যবধান কমান। কিন্তু সমতায় ফেরার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কানাডা। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখল সুইজারল্যান্ড। দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় স্বাগতিক কানাডাকে রানার্সআপ হয়েই নকআউট পর্ব শুরু করতে হবে। গ্রুপসেরা হওয়ার ফলে নকআউট পর্বে সুইসরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই যাত্রা শুরু করবে।