চট্টগ্রামে ২৯৪ নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত,মৃত্যু ২
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২১ জন এবং উপজেলাগুলোতে ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৪৩৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ১ জন এবং উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৬ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১২৭ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৩৭ জনের নমুনা পরীক্ষা করে নগরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৬ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে গতকাল চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয় নি।
শেভরণ ল্যাবে গতকাল ২৬ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ২৯৪ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৬৪৩৭ জন। এর মধ্যে নগরে ১১৬৮২ জন এবং উপজেলায় ৪৭৫৫ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : চন্দনাইশ ১, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ১, রাউজান ২, হাটহাজারী ৩ এবং সীতাকুণ্ড ২ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৬৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৮৩ এবং উপজেলায় ৮০ জন। এছাড়া নতুন ৪১ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯০৭ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন