ফটিকছড়িতে ৪ মাসের শিশুসহ একই পরিবারের ৩জন করোনায় আক্রান্ত
ফটিকছড়ি প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে শিশুকন্যাসহ মা ভর্তি রয়েছেন হাসপাতালে। অন্যদিকে বাবা চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। আক্রান্ত শিশুর বয়স মাত্র ৪মাস।
ফটিকছড়িতে শিশুসহ একই পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন
বর্তমানে বিলুপ্ত রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,
স্ত্রী ইমু আকতার ও তার শিশুকন্যা মোছাম্মৎ সাফা।
জানা যায়, জাহাঙ্গীর আলম চৌধুরী কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর স্ত্রী ইমু আকতার ও সন্তান সাফার নমুনা দেওয়া হয়। তার মধ্যে গত সোমবার তাদেরও রিপোর্ট পজিটিভ আসে।
জাহাঙ্গীর আলম পজিটিভ হয়ে নিজগৃহে কোয়ারিন্টিনে থাকলেও বর্তমানে তাঁর স্ত্রী ও চার মাস বয়সী শিশুকন্যা ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা এখন অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তিনি নিজেই।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শ্বাসকষ্ট দেখা দিলে তাদের ভর্তি করানো হয়। মা ও শিশুটির শারীরিক অবস্থা তেমন গুরুত্বর নয়। অবস্থা উন্নতির দিকে।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন