চলতি বছর প্রাকৃতিক দুর্যোগে ২৫১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৯:০২ রাত
চলতি বছর প্রাকৃতিক দুর্যোগে ২৫১ জনের মৃত্যু

এ বছরের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দেশের ৩৩টি জেলায় এখন পর্যন্ত ২৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

শুক্রবার (২৮ আগস্ট) সংস্থাটির পক্ষে গণমাধ্যমে পাঠানো প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত মৃত্যুর’ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি এম শামসুজ্জামান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন থেকে ২৭ অগাস্ট পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় পানিতে ডুবে ২১০ জনের, বজ্রপাতে ১৩ জনের, সাপের দংশনে ২৫ জন, ডায়রিয়ায় ১ জনের এবং আঘাতে ২ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, উল্লেখিত সময়ে ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসনালীর প্রদাহসহ বন্যা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৫৭,৩০১ জন। এর মধ্যে শুধু ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুন থেকে এ বন্যা শুরু হয়। যাকে ১৯৯৮ সালের পর সর্ববৃহৎ বন্যা বলা হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2