খুঁজুন
, ,

পাড়ায় পাড়ায় মাদক ও জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ার আহ্বান সাবেক মেয়র নাছিরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 31 August, 2020, 11:24 pm
পাড়ায় পাড়ায় মাদক ও জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ার আহ্বান সাবেক মেয়র নাছিরের

বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয় আছে। তাই গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে সজাগ থাকা থাকতে হবে । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ‘ বাংলাদেশের গণতন্ত্র ও গন্তব্য’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন ।

শেখ জামাল স্মৃতি পরিষদের উদ্যেগে রামপুর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভাটিতে প্রধান আলোচক ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন রামপুর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহ জামালখান ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ ।

সংগঠনের সমন্বয়ক মনির উল্লা খান মনির সভাপতিত্বে এবং ইমরান আলী মাসুদ ও ইয়াসিন আরাফাত বাপ্পীর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, রেলওয়ে সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান কাজল, মোহাম্মদ মোস্তফা, যুবনেতা রিদোয়ান ফারুক, হূমায়ন ছগীর মোহন, আবু সুফিয়ান, মোস্তফা আমিন, এনামুল হক বাবলু, রুবেল আহমেদ বাবু , আবদুল কাদের, আমজাদ খান, শহীদুল ইসলাম মিন্টু , রায়হান মাহমুদ শুভ, অরভীন সাকিব ইভান, মাকসুদুর রহমান মাসুদ, ইসমাইল হোসেন শিমুল, আমিনুল ইসলাম রুবেল, কাজী রকিবুল ইসলাম ফাহাদ, আরমান হোসেন, সাইফুল আজম সজীব, নকীব, শিমুল মহসিন, সোহেল, ইয়াসির আরাফাত দীপু, আব্দুল আওয়াল রুপু লোকমান হাকিম টিটু, সাইফুল হক টনি, মোহাম্মদ নাছির, নায়িম উদ্দীন আকিব, মোহাম্মদ হাসান, দিবস দাস , মোহাম্মদ হামিদ গনি প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারদের পাড়ায় পাড়ায় মাদক জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং ২১ আগস্টের শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ‘বিভক্তি নয় ঐক্য’র পথই শ্রেয় ।‘আওয়ামী লীগের কর্মীসহ বঙ্গবন্ধুর অনুসারীদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকতর বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আ জ ম নাছির উদ্দিন আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিকদের যে কোন প্রকার হীনমন্যতা থেকে নিজেদের বিরত রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য যারা নিবেদিত তাঁদের পাশেও থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই চলতে হবে।

প্রধান আলোচক পেশাজীবী নেতা ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক রিয়াজ হায়দার চৌধুরী আয়োজক সংগঠন শেখ জামাল স্মৃতি পরিষদের উদ্যোগের লক্ষ্যমাত্রা তুলে ধরে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণ করে বলেন, শেখ জামাল নিছক রাজনীতিবিদের সন্তান নন। তিনি একজন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারও। তাঁর হত্যাকাণ্ডের বিচারও সামরিক আদালতে হওয়া যৌক্তিক। তিনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারদের দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলার চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি জননেতা আ জ ম নাছির উদ্দিন স্থানীয় নিঃস্ব মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।