যশোরে স্ত্রীর ওপর ‘অভিমান করে’ গলায় ফাঁস
নিলয় ধর, যশোর প্রতিনিধি :যশোরে মণিরামপুরে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের আরজান ড্রাইভারের ছেলে।
স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেছেন, সেলিম ৪-৫ বছর আগে লিবিয়া থেকে ফিরেছে। এরপর বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি।
বহুদিন ধরে স্ত্রী মঞ্জুয়ারার সঙ্গে সেলিমের মনোমালিন্য চলছিল। সেলিমের মেয়ে শিলার শ্বশুরবাড়িতেও অশান্তি চলছিল। মেয়ের অশান্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সেলিমের। এক পর্যায়ে অভিমান করে সোমবার ভোরে ঘরের সিঁড়ির নিচে রডের সঙ্গে গামছা জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি।
মণিরামপুর থানার ডিউটি অফিসার (এসআই) শ্যামল সরকার বলেছেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন