চট্টগ্রাম কোর্ট বিল্ডিং শহীদ বেদীতে ময়লা নিক্ষেপ
২৪ঘণ্টা ডেস্ক: আজ (১৩ সেপ্টেম্বর) বিকাল চারটায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং শহীদ বেদীতে কেবা কারা ময়লা নিক্ষেপ করেছে। বড় এক বস্তা ময়লা পাশের আইনজীবী ভবনের ছাদ থেকে নিক্ষেপ করা হয়। উপর থেকে ময়লার বস্তাটি স্বশব্দে শহীদ বেদীতে পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে।
উপর থেকে কিছু পড়ার শব্দ শুনে বেশকিছু উৎসুক লোকজন জড়ো হয়ে যায়। শহীদ বেদীর সামনে তরমুজ বিক্রেতা আবদুর রহিম জানান, হঠাৎ শব্দ শুনে পেছনে ফিরে দেখলাম দূর্গন্ধযুক্ত ময়লা বস্তাাটি শহীদ বেদীতে পড়ে আছে। উপর থেকে কে নিক্ষেপ করেছেনতা তিনি দেখেননি বলে জানান।
এই বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমেদ বলেন, এটা গুরুতর অপরাধ। কে বা কারা এই কাজ করেছে খবর নিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। একটু পরে খবর নিয়ে তিনি জানান ভবনে কাজ করতে আসা কার্পেন্টারদের কেউ এই কাজ করেছে। তাদের বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টায় ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি লালদীঘি এলাকায় গণতন্ত্রকামী জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যার ঘটনায় কোর্ট বিল্ডিংয়ের পাদদেশে এই শহীদ বেদী নির্মাণ করা হয়।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন