গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়নে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক হচ্ছে ইয়াবা কারবারি।
সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ৯টার সময় নগরীর খুলশী থানাধীন কর্ণফূলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার ফারুক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ হালগড়া এলাকার মৃত মনসুর আলী দেওয়ানের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কতিপয় যুবক বর্ণিত স্থানে বিক্রির উদ্দ্যেশে ইয়াবা নিয়ে অবস্থান করছে গোপন তথ্যে অভিযান চালানো হয়।
এসময় ৭শ পিস ইয়াবাসহ ফারুককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুলশী থানায় মাদক আইনে মামলা দাযের করার তথ্যও নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন