খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে বাড়ছে চুরির ঘটনা, এলাকাবাসীর উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫২ অপরাহ্ণ
বোয়ালখালীতে বাড়ছে চুরির ঘটনা, এলাকাবাসীর উদ্বেগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ বেড়ে গেছে চুরির ঘটনা। গত এক মাসে ঘটেছে বেশ কয়েকটি দুর্ধর্ষ চুরির ঘটনা। একের পর এক চুরি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এর জন্য সড়কের বেহাল দশাকে দায়ী করছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম। তিনি বৈরী আবহাওয়া ও উপজেলার প্রতিটি সড়কের নাজুক পরিস্থিতির কারণে পুলিশ রাতে টহলে বের হয়ে ঘটনাস্থলে দ্রুত যেতে পারছে না বলে জানিয়েছেন।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের জমিলার বাড়ী মো. ইউনুসের ঘরে হানা দেয় চোরের দল।

চোরের দল ঘরে প্রবেশের চেষ্টা করার সময় পরিবারের সদস্যরা জেগে গেলে ২জনকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মামুন উদ্দিন।

তিনি জানান, ৪-৫ জনের সংঘবদ্ধ চোরের দল ইউনুসের ঘরে চুরির উদ্দেশ্য হানা দেয়। ঘরের ২ জন জন প্রবেশ করলে পরিবারের সদস্যরা তাদের ধরে ফেলে। এসময় চোরের দল ইউনুসের স্ত্রী ও মো. ইসমাঈলকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তবে ঘরের কোনো মালামাল নিয়ে যেতে পারেনি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চোরের দল একটি রাম দা ও একটি গেঞ্জি ফেলে গেছে। এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী দত্তপাড়ায় মো. মাহফুজের ঘরেরও ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। খোয়া গেছে মূল্যবান সামগ্রী।

বৃহস্পতিবার মাহফুজের মা নগরীর বাসা থেকে চিকিৎসা শেষে ঘরে এসে এঘটনা দেখতে পান। তিনি চিকিৎসার জন্য ঘরে তালাবদ্ধ করে মেয়ের বাসায় গিয়েছিলেন।

তিনি জানান, চোরের দল ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ঘরের প্রতিটি কক্ষের মালামাল তছনছ করে করে ফেলেছে। চোরের দল একটি কালো রঙের শার্ট ফেলে গেছে। এ ব্যাপারে স্থানীয় কমিশনার সুনীল চন্দ্র ঘোষ ও বোয়ালখালী থানায় অভিযোগ দিয়েছেন।

এর দুই সপ্তাহ আগে উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের নারায়ণ চৌধুরীর ঘরের ভেন্টিলেটর ভেঙে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে জেগে আলমিরা খোলা ও জিনিসপত্র এলোমেলো দেখতে পান।

নারায়ণ চৌধুরীর স্ত্রী আন্না চৌধুরী বলেন, ঘরের একটি কক্ষের ভেন্টিলেটর ভেঙে চোরের দল প্রবেশ করলেও কেউ টের পায়নি। চোরের দল আলমারিতে রক্ষিত স্বর্ণালংকার, কাপড় চোপড় নিয়ে গেছে। তবে মেয়ের সাজগোজের ইমিটেশনের গহনা ফেলে গেছে বাড়ির পেছনের জমিতে।

পৌর সদরের সর্দারপাড়ার রিকশা চালক ঝুমুর দাস জানান, গত দুইদিন আগে ২৪ সেপ্টেম্বর ভোরে পৌরসভার মোল্লা পুকুর পাড় এলাকায় একদল দুষ্কৃতকারী সর্দার পাড়ার এক বৃদ্ধ মহিলাকে লাঞ্ছিত করে সড়ক থেকে জমিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। সম্ভবত দুষ্কৃতকারীরা ছিনতাইয়ের লক্ষ্যে ওই এলাকায় অবস্থান নিয়েছিলো। স্ট্রোক জনিত কারণে ওই মহিলা ভোরে হাঁটতে বের হওয়ায় তাদের কবলে পড়েন।

একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, ‘একে তো বৃষ্টি তার ওপর উপজেলার একটি সড়কও ভালো নেই। পুলিশ রাতে টহল ঠিক মতো মুভ করতে পারছে না। টহল পুলিশ যদি রাতে কড়লডেঙ্গা থাকে সেখান থেকে শাকপুরা পৌঁছাতে সকাল হয়ে যাবে। এ অবস্থায় এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।’

পুলিশি টহল ঢিমেতালে হওয়ায় ও অপরাধীদের আইনের আওতায় না আনায় একের পর এক অপরাধ করে পাড় পেয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

২৪ ঘন্টা/আবরার/পূজন

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…