করোনায় আক্রান্ত হুইপ আতিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৭ বিকাল
করোনায় আক্রান্ত হুইপ আতিক

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে হুইপ আতিক নিজেই জানান, ঢাকায় শুক্রবার রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে।

তিনি বর্তমানে ঢাকার ন্যাম ভবনে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার সামান্য জ্বর রয়েছে এবং যে কাশি ছিল, সেটাও ৮০ ভাগ ভালো হয়ে গেছে।

এছাড়া তার অন্য কোনো উপসর্গ আপাতত নেই। শেরপুরবাসীসহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন ।

হুইপ আতিক করোনার প্রথম থেকেই একজন জনপ্রতিনিধি হিসেবে ত্রাণ বিতরণসহ, সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2