খুঁজুন
, ,

চট্টগ্রাম নগরীকে বিশ্বমানে উন্নীত করার সম্ভাবনার দুয়ার খোলা:চসিক প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 September, 2020, 6:30 pm
চট্টগ্রাম নগরীকে বিশ্বমানে উন্নীত করার সম্ভাবনার দুয়ার খোলা:চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ঐতিহ্যগত ভাবে চট্টগ্রাম ভূ-প্রাকৃতিক বৈচিত্রে পৃথিবীর অন্যতম সুন্দর নগরী। এই নগরীকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অনেক অবারিত সম্ভাবনা রয়েছে। এই নগরীর অভিভাবক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন সত্যিকার অর্থে নানান আর্থিক সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত থাকায় এই নগরীকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করার মতো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে এটাও সত্য যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা অর্জনের অনেক সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে। এই চট্টগ্রাম নগরীর বেনিফিশিয়ারি সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয় ও তহবিলের একটি অংশ এই নগরীর জন্য বরাদ্দ নিশ্চিত হলে এই নগরীকে আন্তর্জাতিক মানের উন্নীত করার সমস্ত প্রতিবন্ধকতা দূর হবে। সর্বোপরি নাগরিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সেবাখাতগুলোর কার্যক্রম যথাযথ ভাবে নিশ্চিত করা সম্ভব হয়ে উঠবে।

তিনি আজ টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে নান্দনিক, পরিবেশবান্ধব ও উন্নত চট্টগ্রাম নগরী গড়ার লক্ষে চসিক প্রশাসক কর্তৃক গঠিত পরামর্শক কমিটির প্রথম সভায় এসব কথা বলেন।

চসিক প্রশাসক ভৌগলিক শহর চট্টগ্রামের সবচেয়ে বড় বেনিফিশিয়ার হিসেবে চট্টগ্রাম বন্দরের নাম উল্লেখ করে বলেন, জাতীয় অর্থনীতির ৮০ শতাংশের বেশি আয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে অর্জিত হয়। এই কারণেই চট্টগ্রামকে বলা হয় জাতীয় অর্থনীতির হৃদপিন্ড। আমদানী-রফতানীর ক্ষেত্রেও ৮০ শতাংশ কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। এই চট্টগ্রাম থেকে সরকার যে ট্যাক্স নিয়ে যাচ্ছে, সেখান থেকে শতকরা ১ শতাংশ দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতার ভিত্তি সুদৃঢ় হয় এবং চট্টগ্রামের উন্নয়নে অন্য কারোর উপর নির্ভরশীলতা আর দরকার পড়ে না।

তিনি বলেন, চট্টগ্রামের সড়কগুলোর ধারণ ক্ষমতা ৫টন। কিন্তু ইপিজেড ও বন্দর কেন্দ্রিক পরিবহণগুলো ১০-১৫টনের বেশি মালামাল বহন করে থাকে। তাই তাদের পরিবহণগুলোর বাড়তি চাপে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। তাই এব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং সড়ক কাঠামো উন্নয়নে তাদেরও একটি অংশগ্রহণ থাকা বাঞ্চনীয়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলীর তলদেশ দিয়ে ট্যানেল করে দিচ্ছেন। এর সাথে রেললাইন যুক্ত হচ্ছে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত। বে-টার্মিনাল তৈরি হচ্ছে। এটি ভারত, চীনসহ সবাই ব্যবহার করতে পারবে। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর তৈরি হয়ে গেলে চট্টগ্রামের গুরুত্ব সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে। এ সমস্ত সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিশাল উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের ৩ ভাগের ১ ভাগ জায়গার মালিকানা রেল ও বন্দর কর্তৃপক্ষের। তারা ব্রিটিশ আমল থেকে এই মালিকানা প্রাপ্ত হয়ে আসছে। তাদেরকে মালিকানা প্রদানের সময় বলা হয়েছিল তাদের অব্যবহৃত জায়গাগুলো সরকারের অন্যান্য সেবার খাতকে হস্তান্তর করতে হবে। কিন্তু আজ ১শ বছর অতিক্রান্ত হওয়ার পরও রেল ও বন্দরের বিপুল পরিমাণ জায়গা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং অবৈধ দখলদারদের হাতে চলে গেছে।

তিনি বলেন, পাহাড়তলী থেকে ভাটিয়ারী পর্যন্ত রেলের জায়গাগুলো সিটি কর্পোরেশনে হস্তান্তর করা হলে সেখানে ক্যাবল কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ ছাড়াও অনেকগুলো শিল্প-বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা যায়। পাহাড়তলী জোড় ঢেবা সহ আশেপাশে ২৫ বিঘা জায়গা জবর-দখল হয়ে আছে এবং এখানে অবৈধ মাদক স্পট তৈরি হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউজে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে পাকিস্তানী হানাদার বাহিনীর টর্চার সেল রয়েছে। যেখানে শতশত বাঙালিকে নির্যাতন ও হত্যা করা হয়েছে। হানাদার মুক্ত চট্টগ্রামে ৭১ এর ১৭ ডিসেম্বর এই সার্কিট হাউজে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়।

তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক অস্বচ্ছলতার কথা উল্লেখ করে বলেন, মাসে ১৭ কোটি টাকা লাগে মোট জনবলের বেতন-ভাতা দিতে। জ্বালানী তেলের জন্য খরচ হয় ২৫ কোটি টাকা। তবে আমি দায়িত্ব গ্রহণের পর বেসরকারি প্রতিষ্ঠান থেকে তেল নিতে গিয়ে দেখেছি সপ্তাহে ৩ লক্ষ টাকা সাশ্রয় হয়। এভাবে এ-খাতে বাড়তি ব্যয় কিছুটা কমিয়ে আনতে পেরেছি।

তিনি পরামর্শক কমিটির সম্মানিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে সমাজ, দেশের এবং স্ব-স্ব অবস্থানে অতন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনাদের সুচিন্তিত মতামতকে অবশ্যই গুরুত্ব দিব। আমি আপনাদের মতামত নিয়ে সীমিত সময়ের মধ্যে চট্টগ্রামবাসীর সেবার জন্য যে সুযোগ পেয়েছি তা যদি কাজে লাগাতে পারি পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করবেন তাঁদের চলার পথ যদি সুগম হয় আমি কৃতার্থ হবো।

পরামর্শক কমিটির প্রধান সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল করিম বলেন, চট্টগ্রামের সন্তান হিসেবে এর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সাথে আমি পরিচিত। যে সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারলে চট্টগ্রাম একটি আন্তর্জাতিক নগরীতে উন্নিত হবে। সে ব্যাপারে উপায় অন্বেষন করা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। এ জন্য আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করে যাব।

তিনি আরো বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার ব্যাপারে একটি সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশন থেকে যে ম্যাচিং ফান্ড দিতে হয় তা কমানোর ব্যবস্থা নিতে হবে। সরকারি থোক বরাদ্দ পাওয়া ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালাতে হবে।

পরামর্শক কমিটির সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমি ৫ বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভাল-মন্দ অভিজ্ঞতা অর্জন করেছি। সেবার পরিধিকে বিস্তৃত করতে গিয়ে সহযোগিতার পাশাপাশি অনেক বাধাগ্রস্তও হয়েছি। এছাড়াও গণমাধ্যমেরও অনাকাঙ্খিত সমালোচনা, তীক্ত অভিজ্ঞতাও অর্জণ করেছি। আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন ঠিকাদার, কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণকালীন পাওনা বাবদ ৩শত ৫০ কোটি টাকা ঋণ ছিল। পূর্বের মেয়রের সময়ের এই দেনাগুলো আমি পরিশোধ করেছি। চলমান উন্নয়ন কাজ পক্রিয়ায় দেনা থাকাটাই স্বাভাবিক। এর সমাধান হতে হলে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা অর্জনে সরকারি প্রতিষ্ঠান থেকে পাওনাগুলো যাতে আদায় হয় সে ব্যাপারে সরকারকে সুনির্দিষ্ট বিধি-বিধান তৈরি করে দিতে হবে। আমি আমার মেয়াদকালীন সময়ে সাড়ে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করেছি। এছাড়াও সরাসরি সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রকল্পগুলোতে সিটি কর্পোরেশনের ম্যাচিং ফান্ড থেকে ২০ শতাংশ অর্থ প্রদান করেছি। নগরীর চাক্তাই খালের সংস্কারের জন্য ১২ শত কোটি টাকার ফান্ড থেকে ভূমি অধিগ্রহণ বাবদ ৯শত ৪ কোটি টাকা পরিশোধ করেছি। অথচ এনিয়েও গণমাধ্যমের কাছে নানা প্রশ্নের সম্মুখি হয়েছি।

পরামর্শক কমিটির সদস্য ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, সিটি গভর্মেন্ট গঠন ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক কর্তৃত্ব অর্জন অসম্ভব। কারণ চট্টগ্রামের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল সেবার সংস্থার সমন্বয়ের নেতৃত্ব সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের হাতে না থাকলে তিনি হবেন টুঁটো জগন্নাথ।

তিনি আরো বলেন, আমি মেয়র থাকাকালে একটি অর্গানোগ্রাম তৈরি করেছিলাম। যা আজ অবধি বাস্তবায়ন হয়নি। অথচ তৎকালীন বিএনপি সরকার ১৯৯৩ সালে আইন করে মেয়রের ক্ষমতা সীমিত করেছে।

তিনি চসিক প্রশাসকের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাজের গতিশীলতার জন্য আমাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চাইলে আমি সহযোগিতা করতে প্রস্তুত।

পরামর্শক কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, প্রশাসক আমাদের দলের এবং মহানগর কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি ব্যক্তিগতভাবে নগরবাসীর সুখ-দুঃখের সাথে পরিচিত। তাই তিনি নগরবাসীর স্বার্থে যতটুকু সহযোগিতা চাইবেন দল থেকে তা দিতে আমরা অঙ্গিকারাবদ্ধ।

পরামর্শক কমিটির সদস্য দৈনিক আজাদী’র সম্পাদক এম.এ.মালেক বলেন, চট্টগ্রামের একজন সংবাদপত্রের সম্পাদক হিসেবে চট্টগ্রামবাসীর মনের কথাগুলো গুরুত্বের সাথে আমলে আনি। নগরবাসীর সমস্যা দূর্ভোগ সম্পর্কে অনেকের নানারকম কথা থাকে। এগুলো তুলে ধরতে হয়। এসব কথায় সমালোচনা যেমন থাকে তেমনি পরামর্শও থাকে। এতে কারো মনক্ষুন্ন হওয়ার কোন কারণ নেই। বিগত মেয়রের আমলে দৈনিক আজাদী নগরবাসীর সমস্যার কথা তুলে ধরেছেন এবং সমাধানের পরামর্শ দিয়েছি। প্রকাশিত সংবাদে প্রতিবাদকেও আমরা উপেক্ষা করিনি এবং তা গুরুত্বের সাথে পরিবেশন করেছি।

পরামর্শক কমিটির সদস্য, চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা, নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কমডোর জোবায়ের আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরের ৬ হাজার ৪ শত ৭৪ কোটি টাকা নিজস্ব তহবিল রয়েছে। এ থেকে মাত্র ১ শতাংশ চট্টগ্রাম সিটি করপোরেশনকে দিলে চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তণ আনা সম্ভব। তাই আমি বলব চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের সাথে চট্টগ্রাম বন্দরের সম্পৃক্ততা সবচেয়ে বেশি প্রয়োজন।

পরামর্শক কমিটির সদস্য ও বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম.এ.সালাম বলেন, প্রশাসক এই পরামর্শক কমিটি গঠন করে যে উদ্যোগ নিয়েছেন এর একটি ইতিবাচক সুফল আনতে হলে ব্যবসায়ী সমাজ থেকে যা করণীয় তা নির্ধারণের প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে এই সভায় বিগত মেয়র সহ যে সকল গুণী ব্যক্তিত্বের সমন্বয়ের মধ্য দিয়ে চিন্তার আদান-প্রদানে একটি আবহ তৈরি করেছেন।

পরামর্শক কমিটির সদস্য ও শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে হলে শিক্ষার বিকল্প নেই সেই সাথে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার পরিধি বাড়াতে হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রামের উন্নয়ন চেতনার সাথে ৩টি ‘ম’ যুক্ত করতে হবে, এগুলো হলো মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি ও মানবিকতা।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেছেন, আজকে প্রশাসকের আহবানে আমরা সাড়া দিয়েছি। চট্টগ্রামের উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো। আমি মনে করি চসিকের বড় বড় প্রকল্পের সাথে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগগুলো সহসা বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হবেন।

পরামর্শক কমিটির সদস্য ও চট্টগ্রাম ভেটেরিনার‌্য এ্যান্ড এ্যানিমেল সায়ন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ বলেন, নগরীর বেওয়ারিশ কুকুর থেকে মুক্তি পেতে চসিককে সহযোগিতা করতে চাই।

পরামর্শক কমিটির সদস্য ও নগর পরিকল্পনাবিদ ও রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান বলেন, আমি প্রশাসকের আহ্বানে ঐতিহ্যবাহী লালদিঘীর পার্কটিকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে সেখানে যুদ্ধবিধ্বস্থ চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার জন্য যুদ্ধ পরবর্তী যে সকল সোভিয়েত ইউনিয়নের নাবিক প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে রেডকিন নামে যিনি ছিলেন তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছি। যার ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের পর বিদেশি নাগরিকের আত্মনিবেদনের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

পরামর্শক কমিটির সদস্য ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সেন বলেন, বিগত মেয়রের আমলে নগরীর উন্নয়নে আমি সর্বাত্নক সহযোগিতা প্রদান করেছি। বিশেষ করে রাস্তার উপর পোলগুলো ছিল তা সরিয়ে দিয়েছি। এখনো আমি একজন প্রকৌশলী হিসেবে প্রশাসক মহোদয় যখন যে সহায়তা চাইবে তা প্রদানে আগ্রহী।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিক সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি, প্রধান রাজস্ব কর্মকর্তা মো.মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,প্রধান নগর পরিকল্পনাবিদ এ.কে.এম রেজাউল করিম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ চসিকের অন্যান্য কর্মকর্তাগণ।

২৪ ঘণ্টা/মোরশেদ

Feb2
Feb2

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 9:11 am
নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে পণ্য বিক্রি করে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে ৫৯৯ কোটি ৫৯ লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস।

এর মধ্যে গত দেড় বছরেই আয় হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা, যা নিলাম রাজস্বে একটি উল্লেখযোগ্য বৃদ্ধির চিত্র তুলে ধরে। একই সঙ্গে এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্য সরানোর পাশাপাশি সরকারের রাজস্বও বাড়ছে।

কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার খালি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় নিলামযোগ্য পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে এবং নিলামের উপযোগী নয়-এমন পণ্য ধ্বংস করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৪টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামে ১ হাজার ৮১৪টি লট বিক্রি করে ১১৫ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আয় হয়।

২০২২ সালে ৪২টি নিলামের মাধ্যমে ১ হাজার ৩৮১টি লট বিক্রি করে আয় হয় ১৩০ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৩ সালে ২৩টি নিলামে ৬৩২টি লট বিক্রি করে রাজস্ব আসে ৪১ কোটি ১৩ লাখ টাকা।

২০২৪ সালে ৫৫টি নিলামের মাধ্যমে ৫১১টি লট বিক্রি করে ২৭ কোটি ২৯ লাখ টাকা আয় হয়। ২০২৫ সালে ৬০টি নিলামে ১ হাজার ৪০টি লট বিক্রি করে আয় হয় ১২৭ কোটি ৬৭ লাখ টাকা।

চলতি বছরের জুন পর্যন্ত ৪৫টি অনলাইন ও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮৩টি লট বিক্রি করে ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা আয় হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম ব্যবস্থাপনা ও শ্রমিক ঠিকাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কে এম করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিলাম ব্যবস্থাপনা, পণ্যের তালিকা প্রস্তুত (ইনভেন্টরি) এবং নিলামকৃত পণ্য বুঝিয়ে দেওয়ার কাজে তার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিলামের মাধ্যমে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা আয় হয়েছে, যা এত স্বল্প সময়ে নিলাম থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি রেকর্ড।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার আবু সুফিয়ান বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী খালাস না হওয়া পণ্য অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে নিলামের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিলাম করা পণ্য বিক্রি থেকে রাজস্ব আয়ও বেড়েছে।’

তিনি আরও জানান, নিলামের উপযোগী নয়-এমন পণ্য সরিয়ে বন্দরের ইয়ার্ড খালি করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, লাইভে যা বললেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 8:34 am
ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, লাইভে যা বললেন

ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিক হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এই ঘটনার বিবরণ দেন।

অভিনেত্রী জানান, ইতালির একটি স্থানীয় পার্কে তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল ব্যক্তি হুট করে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে কোল্ড ড্রিংকস (কোক) ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তা ছাড়া তার হাত থেকে মোবাইল ফোনও কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়া হয়।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। বাঁধন দাবি করেন, আক্রমণকারীরা তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে এবং পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে। পুরো সময় জুড়ে তার সঙ্গে অত্যন্ত গালমন্দ ও অসংগত আচরণ করা হয়।

ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘‘আমার গায়ে হাত তোলা হয়েছে এবং আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন ও সহিংস আচরণ থেকে বের হয়ে আসা উচিত। এভাবে উদ্দেশ্য হাসিল বা নিজেদের অবস্থান ফেরানো সম্ভব নয়।’’

ভিডিওটিতে তিনি সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়ে বলেন, ‘‘সজীব ওয়াজেদ জয় নিজেও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন। আশা করি আপনারা বিষয়টি তার কাছে পৌঁছে দেবেন।’’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করছে এবং বারবার তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আজমেরী হক বাঁধন বর্তমানে ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান, সরেজমিনে পরিদর্শন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 7 September, 2026, 9:10 pm
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান, সরেজমিনে পরিদর্শন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ ও পাহাড়ের ঢালে নির্মাণকাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশকর্মী শফিক আহমেদ এবং পুলিশ ফোর্সের সমন্বয়ে এ পরিদর্শন পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রুপসী’ নামক পাহাড়, আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার দাগ নং ১৭৭, ১৭৮, ১৮৯ ও ১৮০-এ বিদ্যমান পাহাড় এবং উত্তর পাহাড়তলী মৌজার হারবাতলী মা আমেনা মসজিদ সংলগ্ন পাহাড় সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উত্তর পাহাড়তলী মৌজার দাগ নং ১৭৭, ১৭৮, ১৮৯ ও ১৮০-এ বিদ্যমান পাহাড়ের ঢালে কিছু দেওয়াল সদ্য নির্মিত অবস্থায় পাওয়া যায়। পাহাড়ের ঢালে এ ধরনের দেওয়াল নির্মাণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ভূমি মালিককে ৭ সেপ্টেম্বর সকালে নোটিশ প্রদান করা হয়েছে। তবে রাতের সরেজমিন পরিদর্শনকালে সেখানে কোনো ব্যক্তিকে পাহাড় কাটার কাজে নিয়োজিত অবস্থায় পাওয়া যায়নি।

এছাড়া আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার হারবাতলী মা আমেনা মসজিদ সংলগ্ন পাহাড় পরিদর্শনকালে পাহাড় কাটার কোনো আলামত পাওয়া যায়নি। পরিদর্শনকালে সেখানে কোনো ব্যক্তিকেও পাহাড় কাটার কাজে নিয়োজিত অবস্থায় পাওয়া যায়নি।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রুপসী’ নামক পাহাড় পরিদর্শনকালে কোনো ব্যক্তিকে পাহাড় কাটতে দেখা যায়নি। তবে নির্মাণস্থলের ভূমির শ্রেণি ‘ছনখোলা’ বা ‘নাল’ নাকি পাহাড়—তা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর পাহাড় ও পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের সরেজমিন পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে। পাহাড় কাটার অভিযোগ বা পরিবেশবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।