খুঁজুন
, ,

ছাত্রলীগের লুটপাট-ধর্ষণে সারাদেশে নৈরাজ্য চলছে: বায়েজিদ থানা যুবদল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 September, 2020, 8:01 pm
ছাত্রলীগের লুটপাট-ধর্ষণে সারাদেশে নৈরাজ্য চলছে: বায়েজিদ থানা যুবদল

চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভুট্টু, সদস্য নাছির উদ্দিন পিন্টু ও হুমায়ন কবির সহ যুবদল নেতৃবৃন্দের উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করায় বায়েজিদ থানা যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এক প্রতিবাদ সভা বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরুপ বড়ুয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি আব্দুল করিম, কামাল পাশা, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিশি রাতের ভোটের বর্তমান স্বৈরাচারী সরকার ক্ষমতা হারানোর ভয়ে অধিনস্থ নিম্ম আদালতকে নগ্ন ভাবে ব্যবহার করে দেশ প্রেমিক যুবদল নেতাকর্মীদেরকে জেল হাজতে বন্দি করছে। ছাত্রলীগের লুটপাট ধর্ষণ কর্মকান্ডে সারাদেশ যখন উত্তাল জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য জাতীয়তাবাদী জিয়ার সৈনিকদের কারাগারে প্রেরণ করছে মিথ্যা গায়েবী মামলায়। চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন অচিরেই যথাযথ আইনি প্রক্রিয়া মঞ্জু, এরশাদ, খোকন, জুয়েল, বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্ত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদেলের যুগ্ম আহবায়ক মো: ইদ্রিস আলম, নিজাম উদ্দিন, ওবাইদুল হক, বাবুল হোসেন, জানে আলম, ২নং জালালাবাদ ওয়ার্ডের আহবায়ক এস এম আলী, ৩নং পাঁলাইশ ওয়ার্ডের আহবায়ক মোঃ হাসান, সদস্য রুহুল আমীন, আল ফয়সাল চৌধুরী জিকু, জসীম উদ্দিন, শাহাবুদ্দিন, কাইয়ুম, পারভেজ , আলমগীর, ইমরান, সাজু, জসীম, উদ্দিন, আফছার উদ্দিন, পারভেজ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মহরম আলী, ইমতিয়াজ মিন্টু, ওমর ফারুক ইমরান, মোজাম্মেল হোসেন, মোঃ রুবেল, তারকে রহমান, সদস্য সেলিম ১, সেলিম ২, সবুজ, জসিম, সাইফুল, ফোরকান, রাশেদ, খোকন, নাজিম, মিজান, আলাউদ্দিন, হারুন, সাদ্দাম,সুজন, ইউসুফ, ওসমান, সাজু, জানু, সাবলু, মোঃ ফারুক, ইসকান্দর, মোরশেদ, সেলিম, হেদায়ত, রুবেল, টিটু, আজগর, আলাউদ্দিন, আব্দুল্লাহ, তৌহিদ, দেলোয়ার, রিয়াজ, জসিম, সোইয়াইবুর রহমান, সাইফু, রবিউল, নগর ছাত্রদল নেতা আকবর, কাউসার, হাসনাত, অমিত, ইফতি, রবিউল হোসেন, রাব্বি, রাশেদ, শাহরিয়ার, মেহেদী সহ প্রমূখ নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।